Skip to main content

সাবেক সিইসি শামসুল হুদা আর নেই

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ৫ ২০২৫, ৭:৫৮ হালনাগাদ: জুন ১০ ২০২৬, ২:০৯

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। ছবি: ইউএনবি

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। ছবি: ইউএনবি

  • 0

ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় সাবেক আমলা এটিএম শামসুল হুদা সিইসির দায়িত্ব নিয়েছিলেন ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি।

নবম জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্ব দেয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার বয়স হয়েছিল ৮৩ বছর।

শনিবার (৫ জুলাই) সকাল ৯টায় গুলশানে নিজ বাসভবনে তার মৃত্যুবরণ করেন তিনি। শামসুল হুদার ভগ্নিপতি আশফাক কাদেরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকাল ৯টায় গুলশানের নিজ বাসা থেকে ইউনাইটেড হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।’

শামসুল হুদা স্ত্রী ও মেয়ে রেখে গেছেন। তার মেয়ে অ্যামেরিকা থেকে দেশে ফিরলে জানাজা হবে বলে জানান আশফাক কাদেরী।

ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় সাবেক আমলা এটিএম শামসুল হুদা সিইসির দায়িত্ব নিয়েছিলেন ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি। তিনি কাজ করেছেন ২০১২ সাল পর্যন্ত। কমিশনার হিসেবে তার সঙ্গী হন মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন।

এ টি এম শামসুল হুদা ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। পরে দেশ স্বাধীন হলে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। ২০০০ সালে তিনি চাকরি থেকে অবসর নেন।