ট্রাম্পের বক্তব্য সম্পাদনায় ভুল, কত ক্ষতিপূরণ দেবে বিবিসি ?

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৪ ২০২৫, ১:১৭ হালনাগাদ: জানুয়ারি ১৭ ২০২৬, ২০:২৪

বিবিসির কার্যালয়ে প্রতিষ্ঠানটির লোগো। ছবি: রয়টার্স

বিবিসির কার্যালয়ে প্রতিষ্ঠানটির লোগো। ছবি: রয়টার্স

  • 0

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যের কিছু অংশ বাদ দিয়ে ভিডিও সম্পাদনার ঘটনায় ক্ষমা চেয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন-বিবিসি।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যের কিছু অংশ বাদ দিয়ে ভিডিও সম্পাদনার ঘটনায় ক্ষমা চেয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন-বিবিসি।

এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, এ ঘটনায় ট্রাম্প পদক্ষেপ নেওয়ার হুমকি দেওয়ার পরপরই বৃহস্পতিবার ক্ষমা চায় সংবাদমাধ্যমটি।

বিবিসি এক বিবৃতিতে জানায়, চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে ব্যক্তিগত চিঠি পাঠিয়ে সম্পাদনাটির জন্য করপোরেশন ও তার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি ভিডিও ডকুমেন্টারিটি আর কোথাও পুনরায় প্রচার হবে না বলে উল্লেখ করেছেন।

তবে ট্রাম্প প্রদত্ত মানহানির অভিযোগ প্রত্যাহার করেছে সংবাদমাধ্যমটির কর্তৃপক্ষ।

২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটলে হামলার আগে বিক্ষোভকারীদের সামনে একটি বক্তব্য দিয়েছিলেন ট্রাম্প।

ওই বক্তব্যে তিনি শান্তিপূর্ণ বিক্ষোভ দেখতে চান বলে উল্লেখ করেছিলেন, কিন্তু বিবিসি ডকুমেন্টারি সম্পাদনার সময় এ অংশটি বাদ দেয়।

এতে বক্তব্যটি বিভ্রান্তিকর হয়ে পড়ে বলে অভিযোগ করেন ট্রাম্প।

এ ঘটনায় বিবিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে ১ বিলিয়ন ডলার মামলা হতে পারে বলে জানিয়েছে ট্রাম্পের আইনজীবীরা।