হামাসের হাতে কতজন জীবিত বন্দি, জানালেন ভ্যান্স

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১২ ২০২৫, ২১:৪৯

ইসরায়েলি কয়েকজন বন্দির মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হামাস যোদ্ধারা। ছবি: রয়টার্স

ইসরায়েলি কয়েকজন বন্দির মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হামাস যোদ্ধারা। ছবি: রয়টার্স

  • 0

এবিসির ‘দিস উইক’ অনুষ্ঠানে রবিবার রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট জানান, হামাস তাদের হাতে ২০ জন জীবিত বন্দি থাকার কথা জানিয়েছে। তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

গাজার নিয়ন্ত্রক দল হামাসের হাতে কতজন জীবিত ইসরায়েলি বন্দি রয়েছেন ও তাদের মুক্তির সম্ভাব্য সময় জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

এবিসির ‘দিস উইক’ অনুষ্ঠানে রবিবার রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট জানান, হামাস তাদের হাতে ২০ জন জীবিত বন্দি থাকার কথা জানিয়েছে। তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

ভ্যান্সের ভাষ্য, বন্দিদের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। জীবিত দেখার আগে এ বিষয়ে জানা সম্ভব নয়।

তিনি জানান, সম্ভবত অ্যামেরিকার সময় সোমবার সকালে তাদের ছাড়া হবে।

ভ্যান্স বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যে প্রকৃত শান্তির দ্বারপ্রান্তে। প্রকৃত অর্থে আমার জীবনে প্রথমবারের মতো, নিশ্চিতভাবে এ ২০ বন্দি বাড়িতে তাদের পরিবারের কাছে আসতে যাচ্ছে। আমি মনে করি, এটি আমাদের দেশের জন্য বিশাল মুহূর্ত।

‘আমাদের দেশের উচিত আমাদের কূটনীতিকদের জন্য গর্ব অনুভব করা,যারা এটি বাস্তব করেছে। এটি সত্যিকার অর্থে বিশ্বের জন্যও একটি গর্বের মুহূর্ত।’

ইসরায়েল ও মিসরের উদ্দেশে রবিবার বিকেলে অ্যামেরিকা ছাড়ার সূচি ছিল ট্রাম্পের। সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বন্দিদের পরিবারের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার।

হামাসের হাতে ২০ জন জীবিত বন্দির বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।