এপস্টিনের বিষয়ে নথি প্রকাশে প্রস্তাব পাস হাউসে

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৮ ২০২৫, ২০:৪৫ হালনাগাদ: নভেম্বর ২২ ২০২৫, ২১:০০

দোষী সাব্যস্ত প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টিন। ছবি: রয়টার্স

দোষী সাব্যস্ত প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টিন। ছবি: রয়টার্স

  • 0

ট্রাম্পের দিক থেকে কয়েক মাস ধরে রাজনৈতিক কাঁটা হিসেবে ছিল এপস্টিনের কেলেঙ্কারি। এর আংশিক কারণ হলো তিনি সমর্থকদের কাছে এপস্টিনের বিষয়ে ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানো বাড়িয়েছিলেন।

দোষী সাব্যস্ত প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টিনের বিষয়ে জাস্টিস ডিপার্টমেন্টের নথিগুলো প্রকাশে বাধ্য করতে মঙ্গলবার একটি প্রস্তাব পাস করেছে রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত হাউস অব রিপ্রেজেন্টেটিভস।

এপস্টিন সংক্রান্ত নথি প্রকাশে কয়েক মাস ধরে বিরোধিতার পর এ অবস্থান থেকে সরে আসেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

রয়টার্স জানায়, ট্রাম্পের আকস্মিক অবস্থান বদলের দুই দিন পর প্রস্তাবটি পাস হয় ৪২৭-১ ভোটে।

এ প্রস্তাব পাসের মধ্য দিয়ে এপস্টিনের বিষয়ে গোপনীয় নয় এমন সব নথি বিবেচনার জন্য দিতে হবে সিনেটকে।

এপস্টিনের বিষয়ে নথি প্রকাশ নিয়ে রিপাবলিকানদের মধ্যে বিবাদে ট্রাম্পের সঙ্গে তার অত্যন্ত অনুগত কিছু সমর্থকের সম্পর্কে চিড় ধরিয়েছে।

ফাইল প্রকাশ নিয়ে ভোটের আগে ক্যাপিটলের সামনে এপস্টিনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করা জীবিত প্রায় ২৪ জন যোগ দেন ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে। তারা এপস্টিন সংক্রান্ত নথিগুলো প্রকাশের দাবি জানান।

নিউ ইয়র্কভিত্তিক অর্থদাতা এপস্টিনের সঙ্গে যে বয়সে মুখোমুখি হয়েছিলেন, সে বয়সের ছবি হাতে ছিলেন এসব নারী।

ট্রাম্পের দিক থেকে কয়েক মাস ধরে রাজনৈতিক কাঁটা হিসেবে ছিল এপস্টিনের কেলেঙ্কারি। এর আংশিক কারণ হলো তিনি সমর্থকদের কাছে এপস্টিনের বিষয়ে ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানো বাড়িয়েছিলেন।

রিপাবলিকান প্রেসিডেন্টের ভোটারদের অনেকে মনে করেন, ট্রাম্প প্রশাসন ক্ষমতাবানদের সঙ্গে এপস্টিনের সখ্যের বিষয়টি গোপন করার পাশাপাশি যৌন অপরাধীর মৃত্যুর বিষয়ে ভাসা ভাসা বিবরণ দিয়েছে। ২০১৯ সালে ম্যানহাটনের কারাগারে এপস্টিন আত্মহত্যা করেন বলে রায়ে বলা হয়।