পশ্চিম নেপালে বাস খাদে পড়ে ১৯ জন নিহত

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩ ২০২৬, ১৪:১০

পর্যটন নগরী পোখরা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করা বাসটি ধাডিং জেলার বেগিঘাট এলাকায় সড়ক থেকে প্রায় ২০০ মিটার নিচে পড়ে যায়। ছবি: রয়টার্স

পর্যটন নগরী পোখরা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করা বাসটি ধাডিং জেলার বেগিঘাট এলাকায় সড়ক থেকে প্রায় ২০০ মিটার নিচে পড়ে যায়। ছবি: রয়টার্স

  • 0

নিহতদের মধ্যে একজন বৃটিশ নাগরিক রয়েছেন। সোমবার ভোরের ওই ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন।

পশ্চিম নেপালের একটি পাহাড়ি মহাসড়ক থেকে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে অন্তত ১৯ জন নিহত হন।

নিহতদের মধ্যে একজন বৃটিশ নাগরিক রয়েছেন। সোমবার ভোরের ওই ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৯ জনের পরিচয় শনাক্ত করা গেছে। বাসটিতে মোট ৪৪ জন যাত্রী ছিলেন।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, পর্যটন নগরী পোখরা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করা বাসটি ধাডিং জেলার বেগিঘাট এলাকায় সড়ক থেকে প্রায় ২০০ মিটার নিচে পড়ে যায়।ঘটনাস্থলটি কাঠমান্ডু থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে।

আহতদের মধ্যে একজন নিউজিল্যান্ড ও একজন চায়না নাগরিকও রয়েছেন। আহতদের কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাহাড়ি ভূখণ্ড ও নাজুক সড়কব্যবস্থার কারণে নেপালে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। প্রতি বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় শত শত মানুষের প্রাণহানি হয়।