নিউ হ্যাম্পশায়ারে ভয়াবহ হামলা, রক্তাক্ত কান্ট্রি ক্লাব

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২১ ২০২৫, ৬:০৩ হালনাগাদ: ডিসেম্বর ৩ ২০২৫, ১৭:৫৭

ঘটনাস্থল ঘিরে রেখেছেন পুলিশ কর্মকর্তারা। ছবি: এবিসি নিউজ

ঘটনাস্থল ঘিরে রেখেছেন পুলিশ কর্মকর্তারা। ছবি: এবিসি নিউজ

  • 0

নাশুয়ার স্কাই মেডো কান্ট্রি ক্লাবে হঠাৎ এক ব্যক্তি প্রবেশ করে বেশ কয়েক রাউন্ড গুলি চালান।

আনন্দমুখর আসর হঠাৎ পরিণত হল রক্তাক্ত ট্র্যাজেডিতে। শনিবার সন্ধ্যায় নিউ হ্যাম্পশায়ারের একটি কান্ট্রি ক্লাবে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন।

নিউ হ্যাম্পশায়ার অ্যাটর্নি জেনারেলের দপ্তরের তথ্য অনুযায়ী , নাশুয়ার স্কাই মেডো কান্ট্রি ক্লাবে হঠাৎ এক ব্যক্তি প্রবেশ করে বেশ কয়েক রাউন্ড গুলি চালান। গুলিতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

এবিসি নিউজ জানায়, শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল পিটার হিঙ্কলি জানান, পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল থেকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছেন। তবে এখনও তাকে গ্রেপ্তার করা হয়নি।

হামলায় ঠিক কতজন আহত হয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোন তথ্য জানা যায়নি। তবে হিঙ্কলি সাংবাদিকদের জানান, আহতদের মধ্যে কয়েকজনের গুলি লেগেছে।

সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন হামলার সাথে একজন বন্দুকধারী জড়িত।

কান্ট্রি ক্লাবটিতে একটি গল্ফ কোর্স, একটি ওয়েডিং হল এবং একটি রেস্তোরাঁ রয়েছে। তবে কর্তৃপক্ষ গুলি চালানোর সঠিক স্থান সম্পর্কে স্পষ্ট করে কিছু জানায়নি।

নাশুয়ার মেয়র জিম ডনচেস গুলিবর্ষণের ঘটনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য শোক প্রকাশ করেছেন।

নাশুয়া ম্যাসাচুসেটস সীমান্তের কাছে দক্ষিণ নিউ হ্যাম্পশায়ারে অবস্থিত প্রায় ৯২,০০০ জনসংখ্যার একটি শহর।