৪৭ দশমিক ৯১ শতাংশের বেশি ভোট কাস্ট: ইসি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২ ২০২৬, ১১:২১

৪৭ দশমিক ৯১ শতাংশের বেশি ভোট কাস্ট: ইসি
  • 0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারা দেশের ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য দেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, কিছু সহিংসতা ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে এবং সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, নিজে দুটি কেন্দ্র পরিদর্শন করেছেন এবং সেখানে কোনো সমস্যা দেখেননি। দুপুরে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও পরে তা বেড়েছে বলে তিনি শুনেছেন।