কালীগঞ্জ থেকে বিএনপির হয়ে লড়বেন রাশেদ

ইউএনবি

প্রকাশিত: ডিসেম্বর ২৭ ২০২৫, ১৪:৫২

আসন্ন নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিধায় ভোটার স্থানান্তরের আবেদন করেছেন রাশেদ খান। কোলাজ: ইউএনবি

আসন্ন নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিধায় ভোটার স্থানান্তরের আবেদন করেছেন রাশেদ খান। কোলাজ: ইউএনবি

  • 0

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব বরাবর শনিবারসকালে ভোটার স্থানান্তরের আবেদন করেন রাশেদ খান।

ভোটার তালিকায় স্থায়ী ঠিকানা পরিবর্তনের মাধ্যমে নিজেকে ঝিনাইদহের কালীগঞ্জের স্থায়ী ভোটার করার আবেদন করেছেন রাশেদ খান।

এর আগে তিনি ঝিনাইদহ সদর পৌরসভার ভোটার ছিলেন।

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব বরাবর শনিবারসকালে ভোটার স্থানান্তরের আবেদন করেন রাশেদ খান।

সূত্র জানিয়েছে, রাশেদ খান ঝিনাইদহ সদর পৌরসভার ভোটার ছিলেন। পৌরসভার মুরারিদহ গ্রামের স্থায়ী বাসিন্দা তিনি। আসন্ন নির্বাচনে তিনি ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরই মধ্যে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এসব বিবেচনায় রাশেদ খান কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার আবেদন করেছেন। কালীগঞ্জ পৌরসভা থেকে এ সংক্রান্ত প্রত্যয়নপত্রও নিয়েছেন তিনি।

এ বিষয়ে আজ দুপুরে রাশেদ খান বলেন, ‘আমি ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জ পৌরসভার ভোটার হওয়ার আবেদন করেছি। ঝিনাইদহ সদর পৌরসভার ভোটার আমি।

‘নির্বাচন কমিশনে আমার ভোটার স্থানান্তরের আবেদন জমা দেওয়া হয়েছে। আবেদনটি নির্বাচন কমিশন গ্রহণ করেছেন।’

তিনি বলেন, ‘কালীগঞ্জে যেহেতু নির্বাচন করব, আমি সেই এলাকারই ভোটার হব। আমি কালীগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন ও উন্নত কালীগঞ্জ গড়ে তুলতে চাই।’