প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যার পর সাজিয়েছিলেন ভুয়া গল্প

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯ ২০২৫, ২০:১৪

ছুরিকাঘাতে হত্যা। গ্রাফিক্স: টিবিএন

ছুরিকাঘাতে হত্যা। গ্রাফিক্স: টিবিএন

  • 0

হত্যা, হামলার ‍দুটি এবং অপরাধমূলক অস্ত্র রাখার অভিযোগে শুক্রবার অভিযুক্ত করা হয়েছে ৪৪ বছর বয়সী ফ্র্যাংকলিন ব্যাটালাসকে।

নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আইউইটনেস নিউজ জানায়, হত্যা, হামলার ‍দুটি এবং অপরাধমূলক অস্ত্র রাখার অভিযোগে শুক্রবার অভিযুক্ত করা হয়েছে ৪৪ বছর বয়সী ফ্র্যাংকলিন ব্যাটালাসকে।

এর আগে সিটি আইল্যান্ড এলাকায় বুধবার রাতে ছুরিকাঘাতে হত্যা করা হয় ৩০ বছর বযসী অ্যান্থোনেলা কন্ট্রেরাস লিনারেজকে।

পুলিশ জানায়, প্রেমিকাকে হত্যার বিষয়ে ভুয়া গল্প সাজিয়েছিলেন গ্রেপ্তার ব্যাটালাস।

তিনি বাহিনীটিকে জানিয়েছিলেন, মপেডে চড়ার সময় ছুরিকাহত তার মেয়ে বন্ধু।

ব্যাটালাস শুরুতে পুলিশকে জানান, পার্ক ড্রাইভ ও সিটি আইল্যান্ড রোডের কাছে রাত আটটার দিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

এ ব্যক্তির দাবি ছিল, তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে ওই অবস্থায় গাড়ি চালিয়ে তিনি প্রেমিকাকে নিয়ে যান নিউ রোচেলের একটি হাসপাতালে। সেখানে দায়িত্বরত চিকিৎসক কন্ট্রেরাস লিনাজকে মৃত বলে জানান।

পুলিশ তদন্ত চালিয়ে ব্যাটালাসের দোষ খুঁজে পায়। পরবর্তী সময়ে তাকে গ্রেপ্তারের পর অভিযুক্ত করা হয়।

বাহিনীটি জানায়, কন্ট্রেরাসের সঙ্গে বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়ায় ছিল ব্যাটালাস।

এদিকে মাউন্ট সিনাই হসপিটাল জানায়, কন্ট্রেরাস লিনারেজ মাউন্ট সিনাই মর্নিসাইডের রেজিস্টার্ড নার্স ছিলেন।