Skip to main content

গাজা শাসন থেকে সরে দাঁড়াল হামাস, কমিটি বিলুপ্তির ঘোষণা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬ ২০২৬, ১৬:৩৪ হালনাগাদ: জুলাই ৬ ২০২৬, ১৭:১৪

গাজার দেইর আল-বালাহ-তে অবস্থিত আল-আকসা হাসপাতালে হামাসের সরকারি গণমাধ্যম কার্যালয়ের প্রধান ইসমাইল আল-থাওয়াবতা একটি সংবাদ সম্মেলনে ভাষণ দিচ্ছেন।  ছবি: আল জাজিরা

গাজার দেইর আল-বালাহ-তে অবস্থিত আল-আকসা হাসপাতালে হামাসের সরকারি গণমাধ্যম কার্যালয়ের প্রধান ইসমাইল আল-থাওয়াবতা একটি সংবাদ সম্মেলনে ভাষণ দিচ্ছেন। ছবি: আল জাজিরা

  • 0

হামাস ২০০৬ সালের ফিলিস্তিনি আইনসভা নির্বাচনে জয়লাভের পর ২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী ফাতাহর কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই সংগঠনটি গাজার প্রশাসন পরিচালনা করে আসছিল।

প্রায় ২০ বছর ধরে গাজা উপত্যকা শাসন করার পর প্রশাসনিক দায়িত্ব পালনকারী সরকারি কমিটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এর মাধ্যমে গাজায় বেসামরিক প্রশাসনের দায়িত্ব একটি টেকনোক্র্যাটিক (বিশেষজ্ঞনির্ভর) কমিটির কাছে হস্তান্তরের পথ তৈরি হলো।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, সোমবার গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে কমিটি বিলুপ্তির ঘোষণা দেয়।

ওই বিবৃতিতে জানানো হয়, সরকারের জরুরি কমিটির প্রধান মোহাম্মদ আল-ফারা পদত্যাগ করেছেন এবং কমিটিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। সমঝোতা অনুযায়ী প্রশাসনিক রূপান্তর প্রক্রিয়া সহজ করতে এবং নতুন ব্যবস্থার প্রতি আন্তরিকতা দেখাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হামাস ২০০৬ সালের ফিলিস্তিনি আইনসভা নির্বাচনে জয়লাভের পর ২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী ফাতাহর কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই সংগঠনটি গাজার প্রশাসন পরিচালনা করে আসছিল।

গত অক্টোবর মাসে অ্যামেরিকার মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই হামাস একাধিকবার জানিয়েছিল, তারা দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে প্রস্তুত। তবে সংগঠনটির নিরস্ত্রীকরণের বিষয়টি এখনো অমীমাংসিত রয়েছে।

গাজা সিটি থেকে আল–জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ বলেন, হামাসের এই সিদ্ধান্ত চলমান আলোচনাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তাঁর মতে, এর অর্থ হামাস তাদের রাজনৈতিক বা সামরিক ভূমিকা ছেড়ে দিচ্ছে না; বরং তারা সরাসরি বেসামরিক প্রশাসন পরিচালনা থেকে সরে দাঁড়াচ্ছে।