ইযরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি হুথিদের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ২ ২০২৫, ১৯:৩৫ হালনাগাদ: জানুয়ারি ২ ২০২৬, ০:১৭

ইয়েমেনের অজ্ঞাত একটি স্থানে প্রদর্শিত ‘প্যালেস্টাইন ২’ নামের ক্ষেপণাস্ত্র, যেটিকে হাইপারসনিক হিসেবে দাবি করেছে হুথিরা। ছবি: রয়টার্স

ইয়েমেনের অজ্ঞাত একটি স্থানে প্রদর্শিত ‘প্যালেস্টাইন ২’ নামের ক্ষেপণাস্ত্র, যেটিকে হাইপারসনিক হিসেবে দাবি করেছে হুথিরা। ছবি: রয়টার্স

  • 0

ইরান-সমর্থিত এ গোষ্ঠী জানায়, গাযায় হামাস ও ইযরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে প্যালেস্টিনিয়ানদের প্রতি সংহতি জানিয়ে তারা ইযরায়েল এবং রেড সিতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালাচ্ছে।

ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠী শুক্রবার জানিয়েছে, তারা ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটি ও তেল আবিব এলাকা লক্ষ্য করে দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইরান-সমর্থিত এ গোষ্ঠী জানায়, গাযায় হামাস ও ইযরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে প্যালেস্টিনিয়ানদের প্রতি সংহতি জানিয়ে তারা ইযরায়েল এবং রেড সিতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালাচ্ছে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ‘ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট দখলকৃত হাইফা অঞ্চলে ইযরায়েলি শত্রুর একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সামরিক অভিযান চালিয়েছে।’

তিনি আরও জানান, গাযায় দুই মাস আগে শুরু হওয়া নতুন অভিযানের জবাবে ইযরায়েলে তাদের হামলার পরিসর আরও বাড়ানো হবে।

ইযরায়েলি সামরিক বাহিনীর বরাতে রয়টার্স জানায়, ইয়েমেন থেকে ছোড়া দ্বিতীয় ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে শুক্রবার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

এদিকে ইয়েমেনে হুথি গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে অ্যামেরিকা।