মৃত্যুর গুজবের পর এক্স পোস্টে নেতানিয়াহুর উপস্থিতি, যুদ্ধ অব্যাহতের হুঁশিয়ারি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১০ ২০২৬, ১৫:৫৫ হালনাগাদ: মার্চ ১০ ২০২৬, ২০:২০

মঙ্গলবার সন্ধ্যায় এক এক্স পোস্টে পরিদর্শনের পর বক্তব্য দেওয়ার একটি ভিডিও প্রকাশের পর শেষ হয় মৃত্যুর গুঞ্জন। ছবি: এক্স/নেতানিয়াহু

মঙ্গলবার সন্ধ্যায় এক এক্স পোস্টে পরিদর্শনের পর বক্তব্য দেওয়ার একটি ভিডিও প্রকাশের পর শেষ হয় মৃত্যুর গুঞ্জন। ছবি: এক্স/নেতানিয়াহু

  • 0

বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যমের ব্যক্তিগত চ্যানেলে নেতানিয়াহুর অনুপস্থিতি, বাড়ির চারপাশে অস্বাভাবিক নিরাপত্তা, ইসরায়েলে ট্রাম্পের প্রতিনিধিদের সফর বাতিলসহ বেশ কয়েকটি বিষয় উল্লেখ করে তার নিহতের ইঙ্গিত দেয় ইরানের ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

অ্যামেরিকা-ইসরায়েল ও ইরানে চলমান যুদ্ধের ভিতর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু নিহত কিংবা গুরুতর আহত হয়েছেন এমন গুঞ্জন ওঠেছিল সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যমের ব্যক্তিগত চ্যানেলে নেতানিয়াহুর অনুপস্থিতি, বাড়ির চারপাশে অস্বাভাবিক নিরাপত্তা, ইসরায়েলে ট্রাম্পের প্রতিনিধিদের সফর বাতিলসহ বেশ কয়েকটি বিষয় উল্লেখ করে তার নিহতের ইঙ্গিত দেয় ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

হিব্রু ভাষার কয়েকটি সূত্র, সংবাদমাধ্যমও নেতানিয়াহু নিহত হওয়ার দাবি জানায়।

তবে এবার মৃত্যুর গুঞ্জন এড়িয়ে সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে নিজের উপস্থিতির কথা জানান দিয়েছেন নেতানিয়াহু। একইসঙ্গে ইরান ও ইসরায়েলের যুদ্ধ এখনও শেষ হয়নি বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম এএফপি জানায়, সোমবার রাতে ইসরায়েলের ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টার পরিদর্শনকালে নেতানিয়াহু এ কথা বলেন।

পরে মঙ্গলবার সন্ধ্যায় এক্স পোস্টে পরিদর্শনের পর বক্তব্য দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেন তিনি।

আর এর মধ্য দিয়ে শেষ হয়েছে নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন।

এর আগে নেতানিয়াহুর নিহত হওয়ার দাবি ইরান সংবাদমাধ্যম কর্তৃক ছড়ানো গুজব বলে পাল্টা সংবাদ প্রকাশ করে ইসরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যম।