চলমান যুদ্ধাবস্থা বন্ধে ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা সম্পন্নের দাবি করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ট্রাম্প জানান, রোববার রাতে ইরানের সঙ্গে একটি আলোচনায় আলোচনা গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে একমত হওয়া গেছে। তেহরান-ওয়াশিংটন উভয় পক্ষই সমঝোতা চুক্তিতে পৌঁছাতে চায়।
তিনি আরও বলেন, ‘আলোচনার শুরু ইরানই করেছে। আমরা দেখব এখন তারা এটিকে কোথায় নিয়ে যায়।
‘তারা যে প্রক্রিয়ায় শুরু করেছে এভাবে চললে, এটি দ্বন্দ, সংঘাত ভালোভাবে শেষ করবে।‘
শীর্ষ দুই অ্যামেরিকান কূটনীতিক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ওই আলোচনায় উপস্থিত ছিলেন বলেও জানান ট্রাম্প।
ফলপ্রসূ আলোচনার পর ইরানের জ্বালানি স্থাপনায় হামলার সিদ্ধান্ত ৫দিনের জন্য পেছানো হয়েছে বলেও জানান তিনি।
এদিকে অ্যামেরিকার সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে ইরান কর্তৃপক্ষ।
ট্রাম্পের আলোচনার দাবিতে তাকে সরাসরি মিথ্যাবাদী অভিহিত করেছে তেহরান।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে আলোচনার দাবি অস্বীকার করে বিবৃতি প্রচার করা হয়েছে।
দেশটির দাবি, ট্রাম্প যুদ্ধ থেকে পিছু হটতে চাইছেন বলে এমন তথ্য প্রচার করেছেন। তবে অ্যামেরিকা দাবি না মানা পর্যন্ত ইরান যুদ্ধ চালিয়ে যাবে বলেও জানায় কর্তৃপক্ষ।