আইস দ্বারা গ্রেপ্তার ৫ বছর বয়সী বালককে মুক্তির নির্দেশ আদালতের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১ ২০২৬, ১৫:১৪

আইসের লোগো সংবলিত পোশাকে একজন কর্মকর্তা। ফাইল ছবি

আইসের লোগো সংবলিত পোশাকে একজন কর্মকর্তা। ফাইল ছবি

  • 0

আইউইটনেস নিউজ জানায়, মঙ্গলবারের ভিতর ভুক্তভোগীদের মুক্তি দিতে শনিবার ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দেন ইউএস ডিস্ট্রিক্ট জাজ ফ্রেড বিয়ারি।

মিনেসোটা স্টেইটের মিনিয়াপোলিসে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস-আইস কর্তৃক আটক ৫ বছর বয়সী বালক ও তার বাবাকে মুক্তির নির্দেশ দিয়েছে আদালত।

আইউইটনেস নিউজ জানায়, মঙ্গলবারের ভিতর ভুক্তভোগীদের মুক্তি দিতে শনিবার ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দেন ইউএস ডিস্ট্রিক্ট জাজ ফ্রেড বিয়ারি।

বিয়ারি বলেন,’ট্রাম্প প্রশাসনের অদক্ষ ও ভুলভাবে অভিবাসী বিতাড়নের ফলে এই মামলার সূত্রপাত, এমনকি এই নীতি শিশুদের মানসিক আঘাত দেয়।’

এর আগে ভুক্তভোগী আদ্রিয়ান আলেকজান্ডার কোনেহো আরিয়াস ও তার ছেলে লিয়াম কোনেহো আরিয়াসকে গ্রেপ্তারের পর অ্যামেরিকা থেকে বহিষ্কার স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন বিয়ারি।

বিয়ারি শনিবারের রায়ে আরও বলেন, ‘অ্যামেরিকার স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণাপত্রে কি বলা হয়েছে সরকার হয়তো তা ভুলে গেছে।’

ওই সময় লিয়ামের একটি ছবি আদালতের সামনে তুলে ধরেন বিয়ারি। সেই সঙ্গে বাইবেলের দুটি লাইন উল্লেখ করে বলেন, ‘’যিশু বলেছেন, ‘শিশুদের আমার কাছে আসতে দাও, তাদের বাধা দিয়ো না। কারণ স্বর্গরাজ্য তাদের জন্য বানানো এবং যিশু কাঁদলেন।’’

গত মাসে লিয়াম ও তার ছেলেকে মিনিয়াপোলিস থেকে গ্রেপ্তার করে আইস।

পরে সন্তানসহ বাবাকে টেক্সাসের ডিলে ইমিগ্রেশন প্রসেসিং সেন্টারে কারাবন্দী হিসেবে আটক রাখা হয়।