গাছ কীভাবে নিঃশ্বাস নেয়, দেখাল একটি ভিডিও

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২১ ২০২৬, ১৭:০৬

গবেষক দল জানান, এ ভিডিওর মাধ্যমে গাছের অভিযোজন প্রক্রিয়া স্বাস্থ্যগত ধারণাও পাওয়া গেছে। ছবি: রয়টার্স

গবেষক দল জানান, এ ভিডিওর মাধ্যমে গাছের অভিযোজন প্রক্রিয়া স্বাস্থ্যগত ধারণাও পাওয়া গেছে। ছবি: রয়টার্স

  • 0

ওই ভিডিওতে দেখা যায়, গাছের পাতার কোষ কিভাবে আলোতে খোলা ও বন্ধ হয়ে যায়। পাশাপাশি দেখা গেছে গাছের কার্বন ডাই অক্সাইড গ্রহণ ও অক্সিজেন, জলীয় বাষ্প নিঃসরণের চিত্র।

প্রায় এক শতাব্দী আগে গাছেরও প্রাণ আছে, তা প্রমাণ করেছিলেন বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। তার আবিষ্কৃত ক্রেস্কোগ্রাফ যন্ত্রের মাধ্যমে দেখিয়েছিলেন, উদ্ভিদের পাতার হৃদস্পন্দন।

এর মধ্য দিয়ে বিজ্ঞানীরা নিশ্চিত হন, ছোট ছোট পাতার কোষের মধ্য দিয়ে মানুষের মতো শ্বাস নিতে পারে গাছ।

তবে উদ্ভিদের শ্বাস নেওয়ার প্রক্রিয়া স্পর্শে বুঝতে পারা কিংবা চোখে দেখা যায় কি না, শিশুদের মতো এমন প্রশ্ন ছিল বিজ্ঞানীদের মনেও।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি অ্যামেরিকার ইউনিভার্সিটি অব ইলিনয় আর্বানা শ্যাম্পেইনের একদল গবেষক আবিষ্কার করেছেন বিশেষ এক যন্ত্র। যার মাধ্যমে সরাসরি চোখে দেখা যায় উদ্ভিদের শ্বাস-প্রশ্বাস নেওয়ার চিত্র।

‘স্টোমাটা ইন-সাইট’ নামের বিশেষ ওই যন্ত্রের মাধ্যমে একটি ভিডিও চিত্র সংরক্ষণ করেন গবেষক দল।

ওই ভিডিওতে দেখা যায়, গাছের পাতার কোষ কিভাবে আলোতে খোলা ও বন্ধ হয়ে যায়। পাশাপাশি দেখা গেছে গাছের কার্বন ডাই অক্সাইড গ্রহণ ও অক্সিজেন, জলীয় বাষ্প নিঃসরণের চিত্র।

গবেষক দল জানান, এ ভিডিওর মাধ্যমে গাছের অভিযোজন প্রক্রিয়া স্বাস্থ্যগত ধারণাও পাওয়া গেছে।

যার ফলে পরবর্তি সময়ে কোন গাছ বাঁচাতে কতটুকু পানি প্রয়োজন সেটিও নির্ণয় করা সম্ভব হবে।