খ্যাতনামা হলিউড নির্মাতা রব রাইনার ও স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারকে হত্যার অভিযোগে সোমবার স্বীকারোক্তি দিতে যাচ্ছেন গ্রেপ্তার হওয়া ছেলে সন্তান নিক রাইনার।
আইউইটনেস নিউজ জানায়, বাবা-মাকে হত্যায় অভিযুক্ত নিক গত মাসে লস অ্যাঞ্জেলেস আদালতে স্বীকারোক্তি দেওয়ার কথা ছিল।
তবে আদালতে হাজিরার আগ মুহূর্তে নিকের ডিফেন্স অ্যাটর্নি অ্যালান জ্যাকসন মামলা থেকে সরে দাঁড়ান। যার ফলে নিক হাজিরার সময় পিছিয়ে নেন।
গত বছর ১৪ ডিসেম্বর বাবা-মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে গ্রেপ্তার হন ৩২ বছর বয়সী নিক।
ওই ঘটনায় তার বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে।
বর্তমানে জামিন ছাড়া কারাগারে রয়েছেন নিক। সর্বশেষ গত ১৭ ডিসেম্বর আদালতে হাজিরা দেন তিনি।
নিকের মাদকাসক্তির দীর্ঘ রেকর্ড রয়েছে। আদালতে আইনি কার্যক্রম চলাকালীন অভিযুক্তের মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তির অতীর রেকর্ড সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।