ব্রুকলিনে স্কুল বাসের ধাক্কায় প্রাণ গেল বালিকার, ভিডিও প্রকাশ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬ ২০২৬, ১২:৫২

সড়ক দূর্ঘটনায় নিউ ইয়র্ক সিটির রক্তাক্ত সড়কের প্রতীকী চিত্র। ছবি: গ্রোক

সড়ক দূর্ঘটনায় নিউ ইয়র্ক সিটির রক্তাক্ত সড়কের প্রতীকী চিত্র। ছবি: গ্রোক

  • 0

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী মেয়েটি সড়কের এক কোণে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। এমন সময় একটি স্কুল বাস মোড় নিতে শুরু করলে মেয়েটি সড়ক পার হতে এগিয়ে যায়।

নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে সড়ক পার হওয়ার সময় একটি স্কুল বাসের ধাক্কায় ১১ বছর বয়সী একজন বালিকা প্রাণ হারিয়েছে।

আইউইটনেস নিউজ জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টার পরপর বোরোর টুয়েন্টি থার্ড অ্যাভিনিউ অ্যান্ড বাথ অ্যাভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে।

ক্লোজড সার্কিট টেলিভিশন-সিসিটিভির ভিডিও প্রকাশের পর ওঠে এসেছে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক এ মৃত্যুর চিত্র।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী মেয়েটি সড়কের এক কোণে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। এমন সময় একটি স্কুল বাস মোড় নিতে শুরু করলে মেয়েটি সড়ক পার হতে এগিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের একজন বলেন, ‘সে জোরে দৌড় দিয়েছিল, এমনভাবে যেন একটি ট্রেন ছুটে আসছে আর আপনি তার আগে ট্রেনটি হার মানাতে ছুটে চলছেন।‘

প্রত্যক্ষদর্শীর ভাষ্য, ‘আমি নিজে ওই ধরনের বড় যান চালিয়েছি, সামনে থেকে দেখা খুব কঠিন। গাড়ির আকার, চাকা অনেক কিছু আড়াল করে।‘

এমন অবস্থায় বাসটি মোড়ের দিকে ঘুরতেই মেয়েটি এগিয়ে আসে ও ধাক্কা খায়।

পরে গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে মাইমনাইডিস মেডিক্যাল সেন্টার নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ওই ঘটনায় পলাতক স্কুল বাসটির চালককে ঘটনাস্থল থেকে বেশ কয়েক মাইল দূরে ব্রুকলিনের একটি এলাকা থেকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।