নিউ ইয়র্ক সিটি
তীব্র শীতে বাইরে অবস্থান নেওয়া ১৪ জন নিহত

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২ ২০২৬, ১৫:৩৭

শীতকালীন ঝড়ে তুষার আবৃত নিউ ইয়র্ক সিটির সড়ক। ছবি: রয়টার্স

শীতকালীন ঝড়ে তুষার আবৃত নিউ ইয়র্ক সিটির সড়ক। ছবি: রয়টার্স

  • 0

সংবাদমাধ্যম ডেইলি অবজার্ভার জানায়, রোববার এ তথ্য নিশ্চিত করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি।

নিউ ইয়র্ক সিটি জুড়ে এক সপ্তাহ ধরে চলমান তীব্র শীতে বাইরে অবস্থান করার সময় ১৪জন প্রাণ হারিয়েছেন।

সংবাদমাধ্যম ডেইলি অবজার্ভার জানায়, রোববার এ তথ্য নিশ্চিত করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি।

সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, নিহত ভুক্তভোগীদের মধ্যে ৮জন হাইপোথার্মিয়াতে আক্রান্ত ছিলেন, যা তীব্র ঠান্ডা আবহাওয়া থেকে সৃষ্ট রোগ।

সিটিতে গত ২৫ জানুয়ারি(রোববার) থেকে শুরু হওয়া শীতকালীন ঝড়ে রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছে। যার ফলে, সিটির ফুটপাত ও সড়কগুলো পিচ্ছিল ও বিপজ্জনক হয়ে ওঠেছে।

মামদানি জানান, এখন পর্যন্ত ৬৭০ লাখ পাউন্ড তুষার গলে গেছে। তুষার পরিষ্কার করতে ব্যবহার করা হয়েছে ১হাজার ৮৮০ লাখ পাউন্ড লবণ।

বৈরি পরিস্থিতি আরও কিছুদিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এমন অবস্থায় গৃহহীনদের সুরক্ষা দিতে সিটির বিভিন্ন এলাকায় খোলা হচ্ছে একক কক্ষের আশ্রয়কেন্দ্র।

সিটির প্রত্যেক বোরোতে খোলা থাকবে বিভিন্ন উষ্ণতাপ কেন্দ্র।পাশপাশি সিটির বিভিন্ন স্থানে স্থাপন করা উষ্ণতাপ বাস।