প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের একটি রহস্যময় সম্ভাব্য সুইসাইড নোট প্রকাশ করেছে ফেডারেল বিচারক।
সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, দীর্ঘদিন তদন্ত সাপেক্ষে গোপন রাখার পর, বুধবার নোটটি প্রকাশ করা হয়।
এক পৃষ্ঠায় সাত লাইনের রহস্যময় নোটটিতে লেখা আছে, ‘বিদায়বেলা নিজেই নির্ধারণ করতে পারা আনন্দের।‘
আরও লেখা আছে, ‘তুমি কি চাও, আমি কান্না শুরু করি? এতে কোনো আনন্দ নেই, এসবের মূল্য নেই।’
নোটটি এমন সময় লেখা যখন পুরোপুরিভাবে এপস্টিনের অপকর্মের বিচারকার্য শুরুর প্রক্রিয়া চলছিল।
দাবি করা হচ্ছে, ২০১৯ সালের ১০ জুলাই কারাবন্দী এপস্টিন প্রথমবার আত্মহত্যার চেষ্টার আগে নোটটি লিখেছিলেন। তবে একই সময় মনোরোগ বিশেষজ্ঞের কাছে একাধিকবার আত্মহত্যার বিপক্ষে অবস্থানের কথা জানিয়েছিলেন এপস্টিন।
এপস্টিনের সঙ্গে একই কারাগারে হত্যার দায়ে আটক ছিলেন নিকোলাস টার্টাগ্লিওনের দাবি, তিনি একটি বইয়ের ভিতর নোটটি প্রথম খুঁজে পেয়েছিলেন।
তবে নোটে লেখা একটি লাইন স্পষ্ট নয়। একইসঙ্গে এটি এপস্টিন কর্তৃক লেখা কিনা, তা পুরোপুরি নিশ্চিত হতে তদন্ত চালাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২০১৯ সালে ১০ আগস্ট বিচারের শুনানি শুরুর আগে কারাগারে মৃত অবস্থায় খুঁজে পাওয়া যায় এপস্টিনকে। তদন্ত কর্মকর্তারা জানান, কুখ্যাত এ অপরাধী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন।