অ্যামেরিকা-ইসরায়েল ইস্যুতে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে ২জন বিদেশি নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা একটি অ্যামেরিকা-ইসরায়েল সংশ্লিষ্ট গুপ্তচর নেটওয়ার্কের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
তাদের বিরুদ্ধে স্টারলিংকের মতো স্যাটেলাইট ইন্টারনেট সরঞ্জাম ইরানে প্রবেশ করানোর অভিযোগ ওঠেছে, যা দেশটিতে আইনত নিষিদ্ধ।
সন্দেহভাজনরা এমন সময় স্টারলিংকের প্রবেশ ঘটিয়েছে, যখন গত প্রায় সাত সপ্তাহ ধরে দেশটিতে সরকারিভাবে ইন্টারনেট সংযোগ পুরোপুরি নিষিদ্ধ।
বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া অ্যামেরিকা-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতার অভিযোগে দেশজুড়ে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।