অধিকৃত ওয়েস্ট ব্যাংকে প্রায় ৯০০ নতুন স্যাটেলমেন্ট ইউনিট নির্মাণের ১১টি পরিকল্পনা এগিয়ে নিচ্ছে তেল আভিভ। প্যালেস্টিনিয়ান কোলনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশনের বরাত দিয়ে ওয়াফা নিউয এজেন্সি এ তথ্য জানিয়েছে।
শনিবার প্রকাশিত সাপ্তাহিক প্রতিবেদনে কমিশন জানায়, এই পরিকল্পনাগুলোতে আবাসনের পরিধি বাড়ানো, কৃষি জমি ও খোলা জায়গাকে শহুরে ও শিল্পাঞ্চলে রূপান্তর এবং বসতিগুলোর ধারাবাহিক সম্প্রসারণের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
কালকিলিয়া, সালফিত, নাবলুস, রামাল্লাহ, আল-বিরেইহ এবং হেবরন গভর্নোরেটসহ দক্ষিণাঞ্চলীয় গুশ এতযিওন স্যাটেলমেন্ট ব্লকে এই পরিকল্পনাগুলো কার্যকর করা হচ্ছে। এর মধ্যে কালকিলিয়ার কাফর কাদ্দুম গ্রামে সর্বোচ্চ ২৮৮টি নতুন ইউনিট যোগ হবে।
এছাড়া রামাল্লাহর কাছে তালমন স্যাটেলমেন্টে ২০০টি, হেবরের বেইত হাগাই স্যাটেলমেন্টে ২২৫টি এবং নাবলুসের কাছে এলন মোরি স্যাটেলমেন্টে ৮৩টি নতুন ইউনিট নির্মাণের পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলকৃত ওয়েস্ট ব্যাংকে গড়ে ওঠা ইযরায়েলের এ ধরনের সব সেটেলমেন্টই সম্পূর্ণ অবৈধ।
তবে আন্তর্জাতিক আইন ও নিন্দার তোয়াক্কা না করেই বেনজামিন নেতানিয়াহুর সরকার এসব কর্মকাণ্ড এগিয়ে নিচ্ছে। বিশেষ স্যাটলার বসতিতে বসবাস করা ইযরায়েলি উগ্রমন্ত্রী বেজালের স্মোটরিচের পরিকল্পনা, তত্ত্ববধান ও সরাসরি ইন্ধনে সেখানে প্রতিনিয়ত সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বসতি স্থাপনকারীরা।