আইস নিয়ন্ত্রণে মতবিরোধ, আংশিক শাটডাউনের আশঙ্কা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫ ২০২৬, ১৪:৫৯

আইস নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ভবন। ছবি: উইকিমিডিয়া কমন্স

আইস নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ভবন। ছবি: উইকিমিডিয়া কমন্স

  • 0

দ্রুত এ মতবিরোধের সমাধান না হলে ১৩ ফেব্রুয়ারির ভিতর বন্ধ হয়ে যাবে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-ডিএইচএসের তহবিল।

ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইন প্রয়োগে ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টির মতবিরোধকে কেন্দ্র করে শীঘ্রই আরেকটি আংশিক ফেডারেল শাটডাউনের সম্ভাবনার কথা জানিয়েছে কংগ্রেস।

এবিসি নিউজ জানায়, গত মাসে মিনিয়াপোলিসে আইস কর্তৃক ১ অ্যামেরিকান নারীসহ দুজন মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনায় এ মতবিরোধের সূত্রপাত।

ডেমোক্র্যাটদের দাবি, আইসের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট ১০টি আইন প্রয়োগ করতে হবে।

বুধবার ঘোষণা দেওয়া ডেমোক্র্যাট পার্টির দাবির মধ্যে আছে কারো বাড়িতে প্রবেশের আগে আইসের কাছে ব্যক্তির বিরুদ্ধে বিচারক প্রদত্ত ওয়ারেন্ট থাকা, কর্মকর্তাদের মুখোশ পরা নিষিদ্ধ করা, বডি ক্যামেরা ব্যবহার করা।

তবে বেশ কিছু দাবির বিরোধিতা জানায় রিপাবলিকান পার্টি। এ পার্টির ভাষ্য, বডি ক্যামেরা ব্যবহারে সমঝোতার সুযোগ আছে কিন্তু মুখোশ নিষিদ্ধ করলে আইসের নিরাপত্তা অনিশ্চিত হবে।

একই সঙ্গে বিচারকের ওয়ারেন্ট নেওয়া বাধ্যতামূলক করলে সময় সংকট হতে পারে বলে মন্তব্য করে রিপাবলিকান পার্টি।

দ্রুত এ মতবিরোধের সমাধান না হলে ১৩ ফেব্রুয়ারির ভিতর বন্ধ হয়ে যাবে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-ডিএইচএসের তহবিল।

যার ফলে, আইস ছাড়াও স্থগিত হয়ে পড়বে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন-টিএসএ, ফিমা, কোস্ট গার্ডসহ ডিএইচএস অধীন বেশ কিছু নিরাপত্তা নিশ্চিতকারী কর্মকাণ্ড।