বোর্ড অব পিসের প্রথম বৈঠক, কত ডলার ত্রাণ পাবে গাজা?

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯ ২০২৬, ১৭:২৫

বোর্ড অব পিসের বৈঠকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও প্রতিনিধি দল। ছবি: রয়টার্স

বোর্ড অব পিসের বৈঠকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও প্রতিনিধি দল। ছবি: রয়টার্স

  • 0

বৈঠক চলাকালীন ট্রাম্প জানান, সংস্থাটির নয়টি সদস্য দেশ গাজায় ত্রাণ সহায়তার জন্য ৭০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। দেশগুলো হলো কাজাখস্তান, আজারবাইজান, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, বাহরাইন, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান ও কুয়েত।

রাজধানী ওয়াশিংটন ডি.সিতে বৃহস্পতিবার আন্তর্জাতিক সংস্থা বোর্ড অব পিসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গাজা-ইসরায়েল যুদ্ধ বন্ধ ও যুদ্ধ পরবর্তি গাজা পুনরুদ্ধারের জন্য গত ২২ জানুয়ারি নিজের প্রস্তাবিত বোর্ড অব পিসে স্বাক্ষর করেছিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

পরবর্তিতে ট্রাম্প জানান, এ সংস্থাটি বিশ্বে যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার জন্যও কাজ করবে।

আইউইটনেস নিউজ জানায়, ট্রাম্পের স্বাক্ষরের পর এটি সংস্থাটির প্রথম বৈঠক।

ট্রাম্পের আমন্ত্রণে উদবোধনী এ বৈঠকে অংশ নিয়েছে ৪০টিরও বেশি সদস্য রাষ্ট্র।

বৈঠক চলাকালীন ট্রাম্প জানান, সংস্থাটির নয়টি সদস্য দেশ গাজায় ত্রাণ সহায়তার জন্য ৭০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

দেশগুলো হলো কাজাখস্তান, আজারবাইজান, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, বাহরাইন, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান ও কুয়েত।

পরে দাতাদের ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, “প্রতিটি ডলার ব্যয় হচ্ছে স্থিতিশীলতা ও নতুন এবং সমন্বিত (অঞ্চল) গড়ার আশায় একটি বিনিয়োগ হিসেবে।”

তবে এ ডলার তবে এই অর্থের পরিমাণ উল্লেখযোগ্য হলেও প্রায় ৭০০০ কোটি ডলার প্রয়োজন বলে যে হিসাব করা হয়েছে, তার তুলনায় এটি খুবই কম।

সেই সঙ্গে অ্যামেরিকার পক্ষ থেকে ১০০০ কোটি ডলার গাজায় ব্যয় করার প্রতিশ্রুতি দেন প্রেসিডেন্ট।