ম্যানহাটনে অগ্নিসংযোগের ঘটনায় মালবাহী ট্রাক জব্দ, তদন্তে এনওয়াইপিডি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬ ২০২৬, ১১:৫৭ হালনাগাদ: ফেব্রুয়ারি ২৬ ২০২৬, ২০:২৪

এনওয়াইপিডির ব্যবহৃত একটি গাড়ি। ফাইল ছবি

এনওয়াইপিডির ব্যবহৃত একটি গাড়ি। ফাইল ছবি

  • 0

আইউইটনেস নিউজ জানায়, বুধবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ম্যানহাটনের মিডটাউনে ইস্ট টুয়েন্টি থার্ড স্ট্রিট থেকে ট্রাকটি জব্দ করা হয়।

অগ্নিসংযোগ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি ইউ-হল তথা মালবাহী ট্রাক জব্দ করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি ও পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল।

আইউইটনেস নিউজ জানায়, বুধবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ম্যানহাটনের মিডটাউনে ইস্ট টুয়েন্টি থার্ড স্ট্রিট থেকে ট্রাকটি জব্দ করা হয়।

সূত্র জানায়, নিউ জার্সি ও পেনসিলভেনিয়াতে একটি অগ্নিসংযোগ হামলায় ট্রাকটি ব্যবহার করা হয়েছিল।

মিডটাউনের সড়কে ট্রাকটি চালকবিহীন পরিত্যক্ত অবস্থায় খুঁজে পায় পুলিশ।

এ ঘটনায় ট্রাকটির চালককে খুঁজতে তদন্ত চালাচ্ছে এনওয়াইপিডি।