নিউ ইয়র্কে ট্রাক-বিমান সংঘর্ষ, লা গার্ডিয়া বিমানবন্দর বন্ধ ঘোষণা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩ ২০২৬, ১৬:৪৪

লা গার্ডিয়া বিমানবন্দরের রানওয়েতে ট্রাক-বিমান সংঘর্ষ। ছবি: রয়টার্স

লা গার্ডিয়া বিমানবন্দরের রানওয়েতে ট্রাক-বিমান সংঘর্ষ। ছবি: রয়টার্স

  • 0

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার গভীর রাতে এয়ার কানাডা এক্সপ্রেসের একটি বিমান অবতরণের সময় রানওয়েতে থাকা একটি ফায়ার ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। সিআরজে-৯০০ মডেলের বিমানটিত কানাডার মন্ট্রিল থেকে নিউ ইয়র্কে আসছিল।

নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে যাত্রীবাহী বিমানের সঙ্গে ফায়ার ট্রাকের সংঘর্ষে হতাহতের ঘটনায় বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার গভীর রাতে এয়ার কানাডা এক্সপ্রেসের একটি বিমান অবতরণের সময় রানওয়েতে থাকা একটি ফায়ার ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।

সিআরজে-৯০০ মডেলের বিমানটিত কানাডার মন্ট্রিল থেকে নিউ ইয়র্কে আসছিল। এতে ৭২ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন।

দুর্ঘটনায় বিমানটি পরিচালনাকারী পাইলট ও সহ-পাইলটসহ দুজন নিহত হন। ওই ঘটনায় আহত হন অন্তত কয়েক ডজন যাত্রী ও কর্মী।

আহতদের মধ্যে অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

প্রাথমিক তথ্যে জানা গেছে, একটি জরুরি পরিস্থিতিতে সাড়া দিতে গিয়ে ফায়ার ট্রাকটি রানওয়ে পার হচ্ছিল। একই সময়ে বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হয়। ফলে এই দুর্ঘটনা ঘটে।

তদন্ত করমকর্তারা বলছেন, এয়ার ট্রাফিক কন্ট্রোল ও ফায়ার ট্রাকের মধ্যে যোগাযোগের ঘাটতি ছিল কি না, তা তদন্তে গুরুত্ব পাবে।