Skip to main content

শত্রুর সঙ্গে আলোচনা গুরুতর পাপ: হিজবুল্লাহ'র সংসদ সদস্য

টিবিএন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৬ ২০২৬, ১৬:৫১ হালনাগাদ: এপ্রিল ১৭ ২০২৬, ০:১৬

হিজবুল্লাহর সংসদ সদস্য হুসেইন হাজ্জ হাসান। ছবি: টাইমস অব ইসরায়েল

হিজবুল্লাহর সংসদ সদস্য হুসেইন হাজ্জ হাসান। ছবি: টাইমস অব ইসরায়েল

  • 0

দেশটির সংসদীয় কার্যালয় থেকে দেওয়া ওই বক্তব্যে হাসান লেবানন সরকারের প্রতি ইসরায়েল ও অ্যামেরিকার কাছে ‘অপ্রয়োজনীয় ছাড়’ দেওয়া বন্ধ করার আহ্বান জানান।

লেবানন সরকারের ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় যাওয়ার সিদ্ধান্তকে ‘গুরুতর ভুল’ বলে মন্তব্য করেছেন হিজবুল্লাহর সংসদ সদস্য হুসেইন হাজ্জ হাসান। একইসঙ্গে আলোচনার সিদ্ধান্তকে দেশের স্বার্থবিরোধী বলে উল্লেখ করেছেন তিনি।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শত্রুর সঙ্গে সরাসরি আলোচনা একটি গুরুতর পাপ ও গুরুতর ভুল। এটি দেশের কোনো স্বার্থই পূরণ করে না।’

দেশটির সংসদীয় কার্যালয় থেকে দেওয়া ওই বক্তব্যে হাসান লেবানন সরকারের প্রতি ইসরায়েল ও অ্যামেরিকার কাছে ‘অপ্রয়োজনীয় ছাড়’ দেওয়া বন্ধ করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘এসব পদক্ষেপ দেশের কোনো উপকারে আসছে না। সরকারের এ ধরনের নীতি থেকে সরে আসা উচিত।'

ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের লড়াই অবসান করতে গত মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে কূটনৈতিক বৈঠক করেছে লেবানন ও ইসরায়েল।

বৈঠকে লেবানন জানিয়েছে, তারা যুদ্ধবিরতি ও মানবিক সংকট মোকাবিলা করতে চায়।

তবে হিজবুল্লাহকে ইঙ্গিত করে ইসরায়েল জানিয়েছে, তারা অরাষ্ট্রীয় সন্ত্রাসী গোষ্ঠীকে নিরস্ত্র করতে চায়।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, আজ (বৃহস্পতিবার) দুই দেশের আরেকটি বৈঠকে বসার কথা রয়েছে।