Skip to main content

ব্যক্তি মালিকানাধীন জনপরিসরে আগ্নেয়াস্ত্র বহন, পর্যালোচনায় ইউএস সুপ্রিম কোর্ট

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০ ২০২৬, ১৪:২৫

আগ্নেয়াস্ত্র বহনকারী একজন ব্যক্তি।ছবি: রয়টার্স

আগ্নেয়াস্ত্র বহনকারী একজন ব্যক্তি।ছবি: রয়টার্স

  • 0

এবিসি নিউজ জানায়, হাওয়াই ছাড়াও আদালতের সিদ্ধান্তের প্রভাব পড়বে ক্যালিফোর্নিয়া, ম্যারিল্যান্ড, নিউ ইয়র্ক ও নিউজার্সি স্টেইটে। হাওয়াইসহ এ পাঁচটি স্টেইটে ব্যক্তিমালিকানাধীন জনপরিসরে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র বহনে আইনসঙ্গত সীমাবদ্ধতা রয়েছে।

হাওয়াই স্টেইটে ব্যক্তি মালিকানাধীন জনপরিসরে মালিকের অনুমতি ছাড়া আগ্নেয়াস্ত্র বহন করা যাবে কি না, বিষয়টি মঙ্গলবার পরিচালনা করবে ইউএস সুপ্রিম কোর্ট।

এবিসি নিউজ জানায়, হাওয়াই ছাড়াও আদালতের সিদ্ধান্তের প্রভাব পড়বে ক্যালিফোর্নিয়া, ম্যারিল্যান্ড, নিউ ইয়র্ক ও নিউজার্সি স্টেইটে।

হাওয়াইসহ এ পাঁচটি স্টেইটে ব্যক্তিমালিকানাধীন জনপরিসরে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র বহনে আইনসঙ্গত সীমাবদ্ধতা রয়েছে।

স্টেইটগুলোর আইন অনুযায়ী, ব্যক্তি মালিকানাধীন শপিং মল, রেঁস্তোরা, পানশালা, থিয়েটার, সৈকতসহ বেশ কিছু জায়গায় মালিকের অনুমতি ছাড়া কেউ আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন না।

সম্প্রতি হাওয়াইয়ের আইনটি আদালতে মামলাধীন অবস্থায় এ আইনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন হাওয়াইয়ের বেশ কয়েকজন বাসিন্দা ও সংস্থা।

তাদের দাবি, ৩ বছর আগে আত্মরক্ষার জন্য জনপরিসরে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র বহনের পক্ষে আরও জোরলো সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে অ্যামেরিকা। এমন সময় হাওয়াইসহ কয়েকটি স্টেইটের সীমাবদ্ধ আইন সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে।

আইনটির বিরোধীপক্ষ হাওয়াইয়ের মাউই কাউন্টির তিনজন বাসিন্দা ও হাওয়াই ফায়ারআর্মস কোয়ালিশন আইনজীবী অ্যালেন বেক বলেন, ‘আইনটি ভীষণভাবে সীমাবদ্ধ। আইনটি মাউই কাউন্টির ৯৬ দশমিক ৪ শতাংশ জায়গায় ব্যক্তিগত অস্ত্র বহনের অধিকার ক্ষুণ্ণ করে।

‘অনেকে গভীর রাতে এটিএম বুথ থেকে টাকা তোলার সময় কিংবা রেঁস্তোরায় মধ্যাহ্নভোজের সময় ব্যক্তিগত অস্ত্র বহন করতে চান, কিন্তু এসব জায়গায় ‘অস্ত্র বহন নিষিদ্ধ’ এমন নির্দেশনা না থাকলেও সেটি করতে পারেন না।

বেকের ভাষ্য, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে অস্ত্র বহন করা যাবে কি না, মালিকের তা সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। তবে কোনো নির্দেশনা দেওয়া নেই এমন জনপরিসরে অস্ত্র বহন করা ব্যক্তির সাংবিধানিক অধিকার।

বেক আরও জানান, অ্যামেরিকার ৪৫টি স্টেইটে ব্যক্তি মালিকানাধীন জনপরিসরে ব্যক্তিগত অস্ত্র বহনের অনুমোদন আছে, যতক্ষণ না মালিক নিষেধাজ্ঞা দেন।

অন্যদিকে হাওয়াই কর্তৃপক্ষ আদালতের নথিতে জানায়, অ্যামেরিকার ইতিহাসে এমন কোনো ঘটনা নেই যেখানে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের মালিকের সম্মতি ছাড়া অস্ত্র বহনের অনুমতি আছে।

হাওয়াইয়ের আইনটি অতিরিক্ত কোনো পদক্ষেপ ছাড়াই প্রতিষ্ঠান মালিকের অধিকার রক্ষা করে।

সুপ্রিম কোর্টের আইনটি পর্যালোচনার পর জুন মাসের শেষে চূড়ান্ত রায় দিবে আদালত।