ফিলিস্তিনি অধিকারকর্মী মাহমুদ খলিলকে নিম্ন আদালত তথা ডিস্ট্রিক্ট কোর্টের মুক্তির রায় বাতিল করেছে আপিল আদালত।
আইউইটনেস নিউজ জানায়, মুক্তির রায় বাতিলের সিদ্ধান্তকে বড় বিজয় হিসেবে চিহ্নিত করেছে ট্রাম্প প্রশাসন।
সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র খলিল ফিলিস্তিনি অধিকারকর্মী হিসেবে ছিলেন গুরুত্বপূর্ণ ।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ গড়ে তোলার অন্যতম সংগঠক, এ অভিযোগে তাকে গ্রেপ্তার করে ট্রাম্প প্রশাসন।
পরে তাকে লুইযিয়ানার একটি কারাগারে তিন মাস আটক রাখা হয়। আটক অবস্থায় পুত্র সন্তানের জন্ম হলেও তার কাছে যেতে পারেননি খলিল।
খলিলের আইনজীবীরা ডিস্ট্রিক্ট কোর্টে আবেদন করলে আদালত তার মুক্তির পক্ষে রায় দেয়।
পরে আপিল আদালতে ৩ সদস্যবিশিষ্ট শুনানি গঠন করা হয়। তিনজন বিচারকের একজন রায় দেন, অভিবাসী সংক্রান্ত মামলা সরাসরি ডিস্ট্রিক্ট কোর্টে আনা বৈধ নয়।
এ অবস্থায় তার মুক্তির রায় বাতিল করা হয়েছে। একই সঙ্গে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইস আবার গ্রেপ্তার করতে পারে।