রাজধানীর মিরপুরে কমিউনিটি সেন্টার থাকা একটি ভবনে শুক্রবার রাতে ধরা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নেভানোর কাজ করে বলে জানায় বাহিনীর মিডিয়া সেল। রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, মিরপুর ১১ নম্বরের কালশী রোডের ভবনটিতে শুক্রবার রাত ১০টা ১২ মিনিটে আগুন ধরার খবর পেয়ে বাহিনীর প্রথম ইউনিট ঘটনাস্থলে যায় ১০টা ২৭ মিনিটে। ভবনটির ষষ্ঠ তলায় আগুন ধরে। ওই ভবনের দ্বিতীয় তলায় ‘বিবাহ বাড়ী’ নামের কমিউনিটি সেন্টার রয়েছে।