দুপুর ১২টার দিকে অ্যামেরিকার একটি বিশেষ ফ্লাইটে এক নারীসহ ৩৬ জন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়, উন্নত জীবনের আশায় তারা অ্যামেরিকায় পাড়ি জমিয়েছিলেন। প্রবাসে যাওয়ার জন্য অনেকেই বিপুল অর্থ ঋণ সংগ্রহ করেন।
অ্যামেরিকায় গিয়ে বৈধভাবে থাকার সুযোগ না পাওয়ায় এবং অবৈধ অভিবাসনবিরোধী অভিযানের আওতায় পড়ে শেষ পর্যন্ত তাদের দেশে ফিরতে হয়েছে প্রায় শূন্য হাতে।