নিউ ইয়র্ক সিটির বিভিন্ন সংস্থাসহ সিটির বিভিন্ন স্যাংচুয়ারিটি আইন তথা অভিবাসী সুরক্ষিত সম্পর্কিত আইন নিয়ে তদারকি শুনানি করতে চলেছে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল।
আইউইটনেস নিউজ জানায়, বৃহস্পতিবার সিটি হলে শুনানিটি অনুষ্ঠিত হবে।
ডিপার্টমেন্ট অব ইনভেস্টিগেশন-ডিওআই জানায়, নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র এরিক অ্যাডামসের সময় ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসকে সহযোগিতা করে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি ও ডিপার্টমেন্ট অব কারেকশন কোলাবোরাটেড-ডিওসি।
যার ফলে, ওই সময় বিভিন্নভাবে অভিবাসীদের সুরক্ষা ও অধিকার ক্ষতিগ্রস্ত হয়।
এর প্রেক্ষাপটে এবার শুনানিতে সাক্ষ্য দিবে ডিওআই, ডিওসি কর্তৃপক্ষ।