ইরানের ড্রোন হামলার পর সংযুক্ত আরব আমিরাতের বন্ধ হয়ে পড়া দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আংশিকভাবে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
সিএনবিসি নিউজ জানায়, সোমবার সকাল থেকে নির্দিষ্ট কিছু গন্তব্যে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘স্থানীয় সময় সকাল ১০টার পর থেকে সীমিত আকারে কিছু ফ্লাইট চলে। তবে আজকের শিডিউল অনুযায়ী বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে।
এর আগে সোমবার সকালেই বিমানবন্দর সংলগ্ন এলাকায় ড্রোন হামলা চালায় ইরান।
ওই হামলায় বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ডের পর ফ্লাইট চলাচল বন্ধ করা হয়।
তবে হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
যাত্রীসংখ্যার দিক থেকে বিশ্বের ব্যস্ততম বাণিজ্যিক বিমান চলাচল কেন্দ্র দুবাই বিমানবন্দর।
বার্ষিক ৯০ কোটি যাত্রীসেবা এ বিমানবন্দরটিতে এটি চতুর্থ ড্রোন হামলার ঘটনা।