Skip to main content

নিউ ইয়র্ক সিটি
৫ মিলিয়ন ডলার মূল্যের বাড়ি থাকলে অতিরিক্ত কর আরোপের প্রস্তাব হোকুলের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫ ২০২৬, ১৬:৫৫ হালনাগাদ: এপ্রিল ১৫ ২০২৬, ২১:১২

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। ফাইল ছবি

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। ফাইল ছবি

  • 0

এক বিবৃতিতে হোকুল বলেন, ‘সিটির সাধারণ মানুষ একা এই বোঝা বহন করবে না। যারা ৫ মিলিয়ন ডলারের বেশি মূল্যের দ্বিতীয় বাড়ি কিনতে পারেন, তারা অবশ্যই ন্যায্য অংশীদারিত্ব করতে সক্ষম।’

নিউ ইয়র্ক সিটির বড় ধরনের বাজেট ঘাটতি মোকাবিলায় সুনির্দিষ্ট ধনীদের ওপর বার্ষিক অতিরিক্ত কর আরোপের প্রস্তাবে সমর্থন জানিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল।

আইউইটনেস নিউজ জানায়, শুরুতে এ ধরনের প্রস্তাবের বিরোধিতা করলেও এখন আইন প্রণেতাদের সঙ্গে সমঝোতার পথে এগোচ্ছেন তিনি।

এর আগে বাজেট ঘাটতি মোকাবিলায় নিউ ইয়র্ক সিটির ধনী ব্যক্তি ও বড় কর্পোরেশনগুলোর ওপর ‘মিলিয়নার্স ট্যাক্স’ আরোপ করার প্রস্তাব জানিয়েছিলেন সিটি মেয়র জোরান মামদানি।

তবে হোকুল তখন এ প্রস্তাবের বিরোধিতা করেন। এখন মত পরিবর্তনের পর সিটির ৫ মিলিয়ন ডলার মূল্যের দ্বিতীয় বাড়ি থাকা মালিকদের ওপর অতিরিক্ত কর আরোপের কথা জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে হোকুল বলেন, ‘সিটির সাধারণ মানুষ একা এই বোঝা বহন করবে না।‘

‘যারা ৫ মিলিয়ন ডলারের বেশি মূল্যের দ্বিতীয় বাড়ি কিনতে পারেন, তারা অবশ্যই ন্যায্য অংশীদারিত্ব করতে সক্ষম।’

বিদেশি বিনিয়োগকারীদের মালিকানায় এবং বছরের বেশিরভাগ সময় খালি থাকা বিলাসবহুল অ্যাপার্টমেন্টগুলোও এই করের আওতায় পড়বে বলে জানান তিনি।