মহারাষ্ট্র পুলিশের তথ্য
৪ মাসের ছেলেকে ড্রামে ফেলে হত্যা করে বাবার আত্মহত্যা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৪ ২০২৫, ২০:৫৫

নীল ড্রামে মৃত শিশু ও তার বাবা অমল সোনাভানে। কোলাজ: এনডিটিভি

নীল ড্রামে মৃত শিশু ও তার বাবা অমল সোনাভানে। কোলাজ: এনডিটিভি

  • 0

পুলিশ জানায়, ড্রামটিতে ছুড়ে ফেলে ছেলেকে হত্যা করেন অমল সোনাভানে।

অর্ধেক পানিভর্তি নীল রঙের একটি ড্রামে ফেলে চার মাসের ছেলে সন্তানকে হত্যা করে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে শনিবার জানিয়েছে মহারাষ্ট্র পুলিশ।

এনডিটিভি জানায়, বিদ জেলার জিওরাই তালুকার তালওয়ারা গ্রামে ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, ড্রামটিতে ছুড়ে ফেলে ছেলেকে হত্যা করেন অমল সোনাভানে।

ঘটনাস্থলের একাধিক ছবিতে দেখা যায়, গোলাপি রঙের টি-শার্ট ও ডায়াপার পরা শিশুটি মুখ উপুড় করে ড্রামের পানিতে ভাসছে। তার পাশে গোলাপি রঙের প্লাস্টিকের মগ।

পুলিশের ভাষ্য, এর আগেও আত্মহত্যার চেষ্টা করেন অমল।

বাহিনীটি আরও জানায়, কয়েক দিন আগে পারিবারিক কোন্দলের জেরে নিজেদের প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা করেন অমল ও তার স্ত্রী। সে সময় তাদের উদ্ধার করা সম্ভব হয়েছিল।

স্থানীয় একটি হাসপাতাল থেকে গত বৃহস্পতিবার ছাড়পত্র দেওয়া হয় এ দম্পতিকে।

ময়নাতদন্তের জন্য অমল ও তার ছেলের মরদেহ পাঠানো হয়েছে তালওয়ারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

অস্বাভাবিক মৃত্যুর দুই ঘটনায় একটি মামলা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।