যুদ্ধ বন্ধে পুতিন-জেলেনস্কির সঙ্গে কথা বলবেন ট্রাম্প

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ১৭ ২০২৫, ১৬:২৭ হালনাগাদ: জানুয়ারি ২১ ২০২৬, ১২:২০

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফাইল ছবি

  • 0

রাশিয়া-ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে উভয় পক্ষকে আহ্বান জানাবেন বলে উল্লেখ করেন ট্রাম্প। দ্রুতই এই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে আশা জানান তিনি।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বন্ধের বিষয়ে সোমবার সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন অ্যামেরিকার প্রেসিডেট ডোনাল্ড ট্রাম্প।

এ ফোনালাপের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন ্যাটোভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গেও কথা বলবেন ট্রাম্প।

নিজ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শনিবার এ কথা জানান তিনি।

সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, রাশিয়া ও ইউক্রেনের রক্তক্ষয়ী এ যুদ্ধ বন্ধে উভয় পক্ষকে আহ্বান জানাবেন বলে উল্লেখ করেন ট্রাম্প। দ্রুতই এ দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ট্রাম্প জানান, এ আলোচনায় যুদ্ধের কারণে প্রতি সপ্তাহে পাঁচ হাজারেরও বেশি রুশ ও ইউক্রেনীয় সেনার মৃত্যু হয়। তা বন্ধ করতে এবং বাণিজ্যিক বিষয়াদি আলোচনার জন্য এ ফোনালাপ।

তুরস্কের ইস্তাম্বুলে শুক্রবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি শান্তি আলোচনা অনুষ্ঠিত হলেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।

ইউক্রেনকে নিরপেক্ষ অবস্থান গ্রহণ, যুদ্ধ ক্ষতিপূরণ দাবি পরিত্যাগ এবং ক্রিমিয়া ও অন্যান্য অধিকৃত অঞ্চলগুলোকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে মস্কো, তবে ইউক্রেন এ দাবি প্রত্যাখ্যান করেছে।