Skip to main content

জ্বলছিল আগুন, দরজা ভেঙে বাড়ির বাসিন্দাদের উদ্ধার নিউ ইয়র্ক সিটি পুলিশের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৭ ২০২৫, ১৭:৩১ হালনাগাদ: মার্চ ১৮ ২০২৬, ৬:২১

গৃহস্থালি একটি সরঞ্জাম দিয়ে কাচের দরজায় আঘাত করেন এক পুলিশ কর্মকর্তা। এতে ভেঙে যায় দরজার একাংশ। ছবি: এনওয়াইপিডি

গৃহস্থালি একটি সরঞ্জাম দিয়ে কাচের দরজায় আঘাত করেন এক পুলিশ কর্মকর্তা। এতে ভেঙে যায় দরজার একাংশ। ছবি: এনওয়াইপিডি

  • 0

আইউইটনেস নিউজ রবিবার জানায়, ঘটনার দিন দায়িত্বরত বেশ কয়েকজন কর্মকর্তা বাড়িটি থেকে ধোঁয়া বের হতে দেখেন। এরপর তারা দ্রুত সেখানে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে দেন।

বাড়িটিতে প্রবেশের দরজার পাশে জ্বলছিল আগুন। আগুনের তেজের কারণে যাওয়া যাচ্ছিল না দরজার কাছে। এর মধ্যেই গৃহস্থালি একটি সরঞ্জাম দিয়ে কাচের দরজায় আঘাত করেন এক পুলিশ কর্মকর্তা। এতে ভেঙে যায় দরজার একাংশ।

একটু পর আরেকবার এসে দরজায় আঘাত করেন ওই কর্মকর্তা। কিছুক্ষণের মধ্যে দরজা ভেঙে ভেতরে ঢুকে যান তিনি। তাকে সহায়তা করেন অন্য কর্মকর্তারা।

নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির এ কর্মকর্তাদের সম্মিলিত প্রয়াসে কুকুরসহ বাড়ি থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা। বাইরে এসে তাদের একজন ধন্যবাদ জানান এনওয়াইপিডিকে।

গত ১০ আগস্ট দুপুরের আগে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের কোনি আইল্যান্ডের বাড়িটিতে এ উদ্ধার কর্মকাণ্ড চালান পুলিশ কর্মকর্তারা।

আইউইটনেস নিউজ রবিবার জানায়, ঘটনার দিন দায়িত্বরত বেশ কয়েকজন কর্মকর্তা বাড়িটি থেকে ধোঁয়া বের হতে দেখেন। এরপর তারা দ্রুত সেখানে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে দেন।

আগুন কীভাবে লেগেছিল, সে বিষয়ে কিছু জানতে পারেনি আইউইটনেস নিউজ। এ ঘটনায় কেউ আহত হননি।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এনওয়াইপিডি জানিয়েছে, বাড়িটিতে আগুন দেখতে পেয়ে ছুটে যান কোয়ালিটি অব লাইফ টিমের সদস্যরা। তারা কুকুরসহ বাসিন্দাদের নিরাপদে বের করে আনেন।