Skip to main content

মাইলস্টোন ট্রাজেডি:
শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৩

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২২ ২০২৫, ৮:৪৪ হালনাগাদ: ফেব্রুয়ারি ৮ ২০২৬, ৮:১৭

পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৩ শিক্ষার্থী আহত। ছবি: সংগৃহীত

পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৩ শিক্ষার্থী আহত। ছবি: সংগৃহীত

  • 0

পুলিশ ও শিক্ষার্থীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ায় এ পর্যন্ত ৩ শিক্ষার্থী আহতের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুর সোয়া দুইটার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পুলিশ ও শিক্ষার্থীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে বিবিসি জানিয়েছে, এই ঘটনায় অন্তত তিন জনের মাথা ফেটে গেছে। আহতদেরকে এখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

সরকারের শিক্ষা ও আইন উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার প্রেস সচিবসহ পুরো প্রেস উইং এখনও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দু ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

এই অবস্থায় সেখানে নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।