Skip to main content

নিউ ইয়র্ক সিটি
সম্পদ জালিয়াতি বন্ধে নতুন দপ্তর চালুর ঘোষণা মামদানির

টিবিএন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৪ ২০২৬, ১৭:৩৪

নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি।

নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি।

  • 0

মামদানি জানান, প্রশাসনের নতুন এ দপ্তরটি সম্পদ জালিয়াতির ভুক্তভোগীদের বাড়ি ফেরত পেতে সহায়তা করবে। পাশাপাশি সম্ভাব্য ভুক্তভোগীদের পরামর্শ দিয়ে সাহায্য ও সচেতন করবে।

ডিড থেফট তথা সম্পদ জালিয়াতি রোধে ‘অফিস অব ডিড থেফট প্রিভেনশন’ নামে নতুন একটি দপ্তর চালুর ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি।

ব্রুকলিনের বেড-স্টাই এলাকায় শুক্রবার সকালে এ ঘোষণা দেন তিনি।

মামদানি জানান, প্রশাসনের নতুন এ দপ্তরটি সম্পদ জালিয়াতির ভুক্তভোগীদের বাড়ি ফেরত পেতে সহায়তা করবে। পাশাপাশি সম্ভাব্য ভুক্তভোগীদের পরামর্শ দিয়ে সাহায্য ও সচেতন করবে।

মেয়র অভিযোগ করেন, ‘নিউ ইয়র্ক সিটিতে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে কৃষ্ণাঙ্গদের জন্য সম্পত্তি জালিয়াতি একটি গুরুতর সমস্যা।

‘অনেক সময়, অপরাধীরা তাদের জাল স্বাক্ষর ব্যবহার করে বাড়ি দখল করেন। কখনও জালিয়াতির মাধ্যমে কম দামে বাড়ি বিক্রি করতে বাধ্য করেন।’

এর আগে গত বুধবার নিউ ইয়র্ক সিটিতে একটি উচ্ছেদবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তার হন সিটির কাউন্সিলম্যান চি অসে।

অসের ভাষ্য অনুযায়ী, নিজ এলাকার সম্পত্তি জালিয়াতির মাধ্যমে উচ্ছেদের শিকার হওয়া বাসিন্দাদের রক্ষা করতে বিক্ষোভে গিয়ে গ্রেপ্তার হন তিনি।

এ ঘটনার পরপর সম্পদ জালিয়াতি রোধে আলাদা দপ্তর চালুর ঘোষণা দিলেন মামদানি।