ম্যানহাটনে এনওয়াইপিডির ওপর তুষারবল নিক্ষেপে তদন্ত, বিপরীত প্রতিক্রিয়া মামদানির

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫ ২০২৬, ১৬:৪৬ হালনাগাদ: ফেব্রুয়ারি ২৫ ২০২৬, ২২:৩০

এনওয়াইপিডির দায়িত্বরত এক পুলিশ সদস্য ও নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি। ছবি: রয়টার্স

এনওয়াইপিডির দায়িত্বরত এক পুলিশ সদস্য ও নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি। ছবি: রয়টার্স

  • 0

পুলিশ জানায়, সোমবার বিকেল ৪টার দিকে বোরোর ওয়াশিংটন পার্কের ছাদে অবস্থানরত কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পেয়ে সেখানে পৌঁছায় এনওয়াইপিডির একটি দল। ঘটনাস্থলে যাওয়ার পর ছাদে অবস্থানরত কয়েকজন পুলিশের দিকে তুষারবল ছুঁড়ে মারতে থাকেন।

নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির একাধিক পুলিশ কর্মতারার ওপর তুষারবল ছোঁড়ার ঘটনায় জড়িত সন্দেহভাজন ৪ তরুণের ছবি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

ওই ঘটনায় মঙ্গলবার বিকেলে ২ সন্দেহভাজনের ছবি প্রকাশের কয়েক ঘণ্টা পর আরও দুজন তরুণের ছবি প্রকাশ করা হয়।

পুলিশ জানায়, সোমবার বিকেল ৪টার দিকে বোরোর ওয়াশিংটন পার্কের ছাদে অবস্থানরত কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পেয়ে সেখানে পৌঁছায় এনওয়াইপিডির একটি দল।

ঘটনাস্থলে যাওয়ার পর ছাদে অবস্থানরত কয়েকজন পুলিশের দিকে তুষারবল ছুঁড়ে মারতে থাকেন।

ওই ঘটনায় মুখ ও মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন পুলিশের ২ কর্মকর্তা। পরে তাদের দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আইউইটনেস নিউজ জানায়, ওই ঘটনার প্রকাশিত একটি ভিডিও দেখে বিপরীত প্রতিক্রিয়া জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি।

মামদানির মতে, ভিডিও দেখে বোঝা যায় যে এটি ছিল নিছক ছোটদের তুষারবল খেলা।

মামদানি মঙ্গলবার এক বক্তব্যে বলেন, ‘আমি যে ভিডিওগুলো দেখেছি, তাতে এটা কেবল একটি তুষারবল লড়াইয়ের মতো মনে হচ্ছে।’

একই সঙ্গে ওই ঘটনায় সন্দেহভাজন হিসেবে চারজন তরুণের ছবি প্রকাশ করার ঘটনার সমালোচনা করেন তিনি।

এদিকে পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন-পিবিএ মেয়রের এ প্রতিক্রিয়াকে নেতৃত্বের ব্যর্থতা হিসেবে অভিহিত করেছে।

পিবিএ প্রেসিডেন্ট প্যাট্রিক হেন্ড্রি বলেন, ‘এটি কোনো সাধারণ খেলা ছিল না। এটি ছিল প্রাপ্তবয়স্ক সন্দেহভাজন কর্তৃক হামলা।’

‘যার ফলে দুজন পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে যেতে হয়েছে।’

হেন্ড্রির এ বক্তব্যে সমর্থন জানিয়েছেন এনওয়াইপিডির কমিশনার জেসিকা টিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে টিশ বলেন,’ভিডিওতে দৃশ্যমান আচরণ লজ্জাজনক ও অপরাধমূলক। আমাদের গোয়েন্দারা এই ঘটনার তদন্ত করছেন।’

একই সঙ্গে ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলার দাবি জানিয়েছেন সিটির পুলিশ ইউনিয়ন নেতারা।

ওই ঘটনার এক প্রত্যক্ষদর্শী রাহুল নাগ বলেন, ‘শুরুতে এটি নিছক খেলাই ছিল কিন্তু কিছু তরুণ পার্কের ছাদ থেকে তুষারবল ছুঁড়তে শুরু করলে বিশৃঙ্খলা শুরু হয়।’

‘পরে সেখানে পুলিশ পৌঁছালে উত্তেজনা সৃষ্টি হয়। তবে ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত ছিল না’, নাগ যোগ করেন।