Skip to main content

আকস্মিক বন্যায় বিপর্যস্ত টেনেসি, শিশুসহ নিহত ৪

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৪ ২০২৫, ৭:৫০ হালনাগাদ: মে ৩০ ২০২৬, ৬:৩৯

ঝড়ের কবলে পড়ে  একই পরিবারের ৩ সদস্য নিহত। ছবি: পিপল.কম

ঝড়ের কবলে পড়ে একই পরিবারের ৩ সদস্য নিহত। ছবি: পিপল.কম

  • 0

চ্যাটানুগা এয়ারপোর্টে ৬ দশমিক ৪২ ইঞ্চি (১৬ সেমি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ১৮৭৯ সালে শহরটিতে বৃষ্টিপাতের রেকর্ড হওয়ার পর থেকে এটি দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত।

টেনেসিতে ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

হ্যামিল্টন কাউন্টি অফিস অফ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অ্যান্ড হোমল্যান্ড সিকিউরিটি জানায়, বুধবার সকালে চ্যাটানুগার কাছে ইস্ট রিজে ঝড়ের কারণে একটি গাড়ির ওপর গাছ ভেঙে পড়ে একই পরিবারের দুই প্রাপ্তবয়স্ক এবং এক শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম শহর কর্তৃপক্ষের বরাত দিয়ে নিহত পরিবারটিকে শনাক্ত করেছে। নিহতরা হলেন, ২৯ বছর বয়সী টমাস ভিসেন্টে লোপেজ, ২৭ বছর বয়সী জিওমারা এপিফানিয়া ভাসকেজ এবং তিন বছর বয়সী এমা ভিসেন্টে রয়েছেন। স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, একজন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বন্যার পানিতে ভেসে যাওয়া একজন ব্যক্তির বর্ণনার সাথে মৃত ব্যক্তির মিল পাওয়া গেছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, মঙ্গলবার চ্যাটানুগা এয়ারপোর্টে ৬ দশমিক ৪২ ইঞ্চি (১৬ সেমি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ১৮৭৯ সালে শহরটিতে বৃষ্টিপাতের রেকর্ড হওয়ার পর এটি দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত।

স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধারকারীরা চ্যাটানুগাসহ টেনেসির হ্যামিল্টন কাউন্টিতে বন্যার্ত বাড়িঘর এবং যানবাহন থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে

আকস্মিক বন্যার কারণে হ্যামিল্টন কাউন্টির মেয়র ওয়েস্টন ওয়াম্প শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।