Skip to main content

অ্যাথলেটিকোকে বিধ্বস্ত করে ইউরোপা লিগের ফাইনালে ম্যানইউ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ৯ ২০২৫, ৯:৫৪ হালনাগাদ: জুন ১৭ ২০২৬, ২:৫৪

ফাইনালে উঠাই ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়দের উল্লাস। ছবি: রয়টার্স

ফাইনালে উঠাই ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়দের উল্লাস। ছবি: রয়টার্স

  • 0

স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো বিলবাওকে ৪-১ গোলে বিধ্বস্ত করে ইউরোপা লিগের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ওল্ড ট্রফোর্ডের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে বৃহস্পতিবার ৩১ মিনিটে মাইকেল জারেগিজারের গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।

সমতা ফেরাতে একের পর এক পাল্টা আক্রমণ করলেও প্রথামার্ধে গোলের দেখা পায়নি রেড ডেভিলরা। দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে ম্যাসন মাউন্টের গোলে হাসি ফোটে ম্যানইউ সমর্থকদের মুখে। এরপর ৭৯ মিনিটে ক্যাসিমিরো, ৮৫ মিনিটে রাসমাস হজলান্ড এবং অতিরিক্ত সময়ে ম্যাসন আবারো গোল করলে বড় ব্যবধানে জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড।

প্রথম লেগে ৩-০ গোলে জিতেছিলো ইংলিশ ক্লাবটি,ফলে দুই লেগ মিলিয়ে ৭-১ এর বিশাল ব্যবধানে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেলো তারা। আগামী ২১শে মে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যামের বিরুদ্ধে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে ম্যানইউ।