Skip to main content

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২১ ২০২৫, ৮:৩২ হালনাগাদ: জুন ২২ ২০২৬, ১৭:১১

কলেজ ক্যাম্পাসে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: ঢাকা পোস্ট

কলেজ ক্যাম্পাসে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: ঢাকা পোস্ট

  • 0

ঘটনার পরপর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মাইলস্টোন কলেজের ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।

ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে মিনিটে বিমানটি উড্ডয়ন করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়া আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ -৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়।

মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জানা গেছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ‘আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট রাস্তায় আছে। এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই।’

বিমান সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ বিমানটিতে ছিলেন স্কোয়াড্রন লিডার তোকির।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, ‘আমি শুনতে পেরেছি মাইলস্টোন কলেজে এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি এবং বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।’

ঘটনার পরপর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মাইলস্টোন কলেজের ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।