ব্রুকলিনের সাইপ্রেস হিলস সেকশনে সোমবার রাতে একটি এসইউভির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, আটলান্টিক অ্যাভিনিউয়ের পশ্চিম দিকে যাওয়ার সময় এলটন স্ট্রিটে বাঁদিকে মোড় নেওয়া একটি মার্সিডিজ এসইউভির পেছনের অংশে সংঘর্ষ হয় মোটরসাইকেলটির।
এসময় হার্লি ডেভিডসন মোটরসাইকেল থেকে দুই ব্যক্তি ছিটকে পড়েন।
ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ৪২ বছর বয়সী রেইনালদো রদ্রিগেজ মারা যান।
৪২ বছর বয়সী অপর যাত্রী মিরেলা ভেগা ব্রুকডেলকে ইউনিভার্সিট হসপিটালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
মার্সিডিজ চালক ঘটনাস্থলেই ছিলেন এবং তাকে ব্রুকডেল ইউনিভার্সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।
নিউইয়র্কের সাইপ্রেস হিলস এলাকায় সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে মোটরসাইকেল ও গাড়ির সংঘর্ষ উল্লেখযোগ্য।