Skip to main content

নিউ জার্সি
জ্বালানির ট্যাংকারে আগুন, সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ড

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ১৭ ২০২৬, ১৭:৩৬

সড়কে আগুন নেভাতে কাজ করছেন ফায়ার ফাইটারকর্মীদের একটি দল।

সড়কে আগুন নেভাতে কাজ করছেন ফায়ার ফাইটারকর্মীদের একটি দল।

  • 0

আগুন নিয়ন্ত্রণে আনতে রুট ২৮৭ মহাসড়কের উভয় দিক এক্সিট ১ ও ২ এলাকায় বন্ধ রাখা হয়েছে। এছাড়া ভিনইয়ার্ড ও ব্রিজ স্ট্রিটের মধ্যবর্তী রুট ২৭-ও বন্ধ রয়েছে।

নিউ জার্সি স্টেইটের এডিসন শহরের সড়কে আজ রোববার একটি জ্বালানিবাহী ট্যাংকারে আগুন লেগে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। এ সময় মহাসড়কের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শহর কর্তৃপক্ষের বরাত দিয়ে আইউইটনেস নিউজ জানায়, প্রায় ৮ হাজার গ্যালন জ্বালানি বহনকারী ট্যাংকারটিতে আগুন লাগার পর দ্রুত তা আশপাশে ছড়িয়ে পড়ে। প্রায় ১৫০ জন ফায়ার ফাইটারকর্মী মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন।

এডিসনের মেয়র স্যাম জোশি জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে রুট ২৮৭ মহাসড়কের উভয় দিক এক্সিট ১ ও ২ এলাকায় বন্ধ রাখা হয়েছে। এছাড়া ভিনইয়ার্ড ও ব্রিজ স্ট্রিটের মধ্যবর্তী রুট ২৭-ও বন্ধ রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যান চলাচল বিকল্পভাবে রুট ১ দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

আহত ব্যক্তিদের পরিচয় ও আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।