ভারী তুষারপাতের সম্ভাবনায় রোববার সিটিতে ভ্রমণ সতর্কতা জারি করেছে নিউ ইয়র্ক সিটি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট।
একই সঙ্গে ১ থেকে ৩ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হওয়ার সম্ভাবনা এমন সব জায়গায় শীতকালীন আবহাওয়া সতর্কতা জারি করেছে দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস।
অ্যাকুওয়েদারের বরাত দিয়ে আইউইটনেস নিউজ জানায়, শনিবার দ্রুতবেগে আসা তুষারপাত নিউ ইয়র্ক সিটির পুরো এলাকা জুড়ে প্রভাব ফেলেছে। হারলেমে অতিরিক্ত তুষারপাতের ফলে কুইন্স থেকে ব্রুকলিনের পথ বেশ বেগ পোহাতে হয়েছে গাড়ি চালকদের।
তাপমাত্রা আরও কমতে থাকায় রোববার তুষারপাত আরও বেশি স্থায়ী হবে বলে ধারণা করা হচ্ছে।
নিউ ইয়র্ক সিটি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানায়, পরিস্থিতি মোকাবিলায় সিটির সড়ক ও সেতুগুলো পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় বরফ সরানোর ট্রাক স্থাপন ও কর্মী সমন্বয় করা হচ্ছে।
নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি বলেন, ইতোমধ্যে আমাদের ১০০০হাজার জন পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন, যাদের সঙ্গে ৭০০টি লবণ ছিটানোর যন্ত্র ৪৪টি মোটরযান সড়কের জন্য আলাদাভাবে লবণ ছিটানোর গাড়ি আছে।
রোববার সকালের মধ্যে ২০০০হাজার জন পরিচ্ছন্নতাকর্মী এ কাজে যোগ দিবেন।‘
ফুটপাত থেকে বরফ সরাতে শনিবার থেকে ব্যক্তিগত উদ্যোগে কাজ করছিলেন সিটির ব্যবসায়ী ও দোকান মালিকরা। তবে রোববারেও তুষারপাত না থামায় এ কাজ ব্যর্থ হয়।
তুষারপাত বৃদ্ধির আশঙ্কায় রোববারের প্রস্তুতি হিসেবে আগের দিন থেকে লবণ ও বেলচা সংরক্ষণে রাখেন ব্যবসায়ীরা।
রুবেন মুনোজ নামের এক ব্যবসায়ী জানান, ৩০ বছর ধরে নিউ ইয়র্ক সিটিতে বসবাস করছি। বরফ সরানোর মেশিন থাকলেও কখনও ব্যবহার করিনি। বেলচার সাহায্যে কাজটি আরও সহজ।
অন্যদিকে তুষারপাতের সময় তাপমাত্রা কমার কারণে আশঙ্কা প্রকাশ করেন অনেকে।
রায় প্রাতি নামের এক বাসিন্দা বলেন, ‘তুষারপাতের কারণে অত্যধিক শীত দেখা যেতে পারে।‘
তুষারপাত সম্পর্কিত খবর পাওয়া যাবে সিটির সরকারি ওয়েবসাইটে ও ৩১১ নম্বরে ফোনের মাধ্যমে।