ওয়াশিংটনের হুমকিতে ভয় পায় না তেহরান, বললেন আরাগচি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯ ২০২৬, ১:১৩

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স

  • 0

আরব সাগরে ইউএসএস আব্রাহাম লিংকন নামের একটি বিমানবাহী রণতরীর আগমনকে ইঙ্গিত করে আরাগচি বলেন, ‘অ্যামেরিকার সেনা মোতায়েন আমাদের ভয় দেখাতে পারে না।’

অ্যামেরিকার সঙ্গে আলোচনায় ইরান কখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রোববার রাজধানী তেহরানে একটি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আরাগচি বলেন, ওয়াশিংটনের যুদ্ধের হুমকিতে ভয় পায় না তেহরান।

আরাগচি জানান, এ বিষয়ে ইরানের কৌশলগত অংশীদার চীন ও রাশিয়ার সঙ্গে আলোচনা করা হয়েছে।

ওই আলোচনার প্রেক্ষিতে আরাগচি বলেন, ‘আমরা কেন সমৃদ্ধকরণের ওপর এত জোর দিচ্ছি? এমনকি যুদ্ধ চাপিয়ে দেওয়া হলেও কেন তা ছাড়তে রাজি নই?

‘কারণ আমাদের আচরণ নির্ধারণ করার অধিকার কারও নেই।’

এদিকে ওয়াশিংটন ও তেহরানের দ্বন্দ বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যে সামরিক প্রভাব বাড়াচ্ছে অ্যামেরিকা।

আরব সাগরে ইউএসএস আব্রাহাম লিংকন নামের একটি বিমানবাহী রণতরীর আগমনকে ইঙ্গিত করে আরাগচি বলেন, ‘অ্যামেরিকার সেনা মোতায়েন আমাদের ভয় দেখাতে পারে না।’