নিউ ইয়র্ক সিটি
সবচেয়ে দীর্ঘ ধর্মঘটের পর কাজে ফিরছেন ১০০০০ নার্স

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫ ২০২৬, ১৩:৫৬

নিউ ইয়র্ক সিটির সড়কে ধর্মঘট চলাকালীন বিক্ষোভে প্ল্যাকার্ড হাতে নার্সরা। ফাইল ছবি

নিউ ইয়র্ক সিটির সড়কে ধর্মঘট চলাকালীন বিক্ষোভে প্ল্যাকার্ড হাতে নার্সরা। ফাইল ছবি

  • 0

তবে ধর্মঘটে অংশ নেওয়া প্রেসবাইটেরিয়ান হাসপাতালের ৪হাজার ২০০জন নার্সের বিক্ষোভ এখনও চলমান।

তিন বছর মেয়াদী নতুন চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলমান ধর্মঘট বাতিল করে কাজে ফিরছেন নিউ ইয়র্ক সিটির মাউন্ট সাইনাই ও মন্টিফিওরির হাসপাতালের ১০০০০ হাজার নার্স।

তবে ধর্মঘটে অংশ নেওয়া প্রেসবাইটেরিয়ান হাসপাতালের ৪হাজার ২০০জন নার্সের বিক্ষোভ এখনও চলমান।

কর্মস্থলে ফেরা দুটি হাসপাতালের নার্সদের সম্মতি দেওয়া নতুন চুক্তিগুলো হলো তিন বছরে মোট ১২ শতাংশ বেতন বৃদ্ধি, স্বাস্থ্যসেবা ব্যয় কমানো, কর্মী সংখ্যা বৃদ্ধি ও কর্মস্থলে সহিংস ঘটনা রোধ করা।

অন্যদিকে প্রাথমিক একটি চুক্তিতে প্রেসবাইটেরিয়ান হাসপাতালের নার্সরা অসম্মতি প্রকাশ করায় এ বিক্ষোভকারীদের ধর্মঘট এখনও চলমান।

প্রেসবাইটেরিয়ান হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘গতকাল রাতে নিউ ইয়র্ক স্টেইট নার্সেস অ্যাসোসিয়েশন-এনওয়াইএসএ মধ্যস্ততাকারী হিসেবে হাসপাতালটির নার্সদের একটি সমঝোতা প্রস্তাব পাঠায়। কিন্তু বিক্ষোভরত নার্সরা সেটি ভোটে প্রত্যাখ্যান করে।‘

ওই বিবৃতিতে আরও বলা হয়,’যদিও হাসপাতাল ও এনওয়াইএসএ পূর্বেই প্রস্তাবে সম্মতি জানিয়েছিল।‘

বিক্ষোভরত নার্সদের অভিযোগ, প্রত্যাখ্যান করা প্রস্তাবের পক্ষে হ্যা ভোট দিতে চাপ সৃষ্টি করেছিল এনওয়াইএসএ।

সেই সঙ্গে ধর্মঘট বাতিল করা দুটি হাসপাতালের নার্সরা সমর্থন জানিয়েছেন প্রেসবাইটেরিয়ান হাসপাতালের বিক্ষোভ সচল রাখা নার্সদের।

বেতন বৃদ্ধি, কর্মী সংখ্যা বাড়ানো , নিরাপদ কর্মপরিবেশ, স্বাস্থ্যবীমা সুবিধাসহ বিভিন্ন দাবিতে ওই তিন হাসপাতালের নার্সরা কাজে অব্যহতি দিয়ে বিক্ষোভ শুরু করেছিল গত ১২ জানুয়ারি।

নিউ ইয়র্ক সিটির ইতিহাসে এটি সবচেয়ে দীর্ঘদিন ধরে চলা নার্সদের ধর্মঘট।