ঢাকায় এক দিনে দ্বিতীয় দফায় ভূমিকম্প অনুভূত

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২২ ২০২৫, ১২:২১ হালনাগাদ: মার্চ ১৫ ২০২৬, ১৮:৫৫

রাজধানীতে আবারও ভূমিকম্প। ছবি: ভেকটিজি

রাজধানীতে আবারও ভূমিকম্প। ছবি: ভেকটিজি

  • 0

এর আগে বেলা একটার দিকে আরেকটি মৃদু কম্পন অনুভূত হয়। যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার পর এ কম্পন অনুভূত হয়।

ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে। এর উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

তবে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৭।

এর আগে এদিন সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে আশুলিয়ার বাইপাইলে ভূমিকম্প অনভূত হয়। বাইপাইলে রিখটার স্কেলে ৩.৩ মাত্রায় অনভূত হওয়া ভূমিকম্প শুক্রবার হওয়া কম্পনের আফটার শক বলে দুপুরে নিশ্চিত করেন ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির।

এর আগে গত শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। এতে ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আর আহত হয়েছেন কয়েকশ মানুষ।