আফগানিস্তানে রাতভর হামলার পর আনুষ্ঠানিক যুদ্ধের ঘোষণা পাকিস্তানের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭ ২০২৬, ১২:৪৮

রাতভর হামলার পর আফগান-পাকিস্তান সীমান্তে দায়িত্বরত তালেবান সামরিক সদস্য। ছবি: আল জাজিরা

রাতভর হামলার পর আফগান-পাকিস্তান সীমান্তে দায়িত্বরত তালেবান সামরিক সদস্য। ছবি: আল জাজিরা

  • 0

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শুক্রবার সকালে হামলার তথ্যটি নিশ্চিত করেন। সেই সঙ্গে আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন তিনি।

রাজধানী কাবুলসহ আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর কান্দাহার ও পাকতিয়ায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান।

দেশটির সীমান্তজুড়ে তালেবান সামরিক পোস্ট সদর দপ্তর, গোলাবারুদ ডিপো লক্ষ্য করে বৃহস্পতিবার রাতভর হামলা চালানো হয়।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শুক্রবার সকালে হামলার তথ্যটি নিশ্চিত করেন। সেই সঙ্গে আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন তিনি।

আসিফ তার বক্তব্যে বলেন, তালেবান কর্তৃপক্ষের ওপর ইসলামাবাদের ধৈর্যচ্যুতি ঘটেছে। পাকিস্তান এখন সর্বাত্মক যুদ্ধ চালাবে।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে পালটা সামরিক অভিযান শুরুর ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর আসিফ সরাসরি যুদ্ধ ঘোষণা করেন।

পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, এখন পর্যন্ত পাকিস্তানের হামলায় ২৮৮জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন।

অন্যদিকে পাকিস্তানি বাহিনীর রাতভর হামলার চালানোর পর দেশটিতে তিনটি ড্রোন হামলা চালিয়েছে তালিবান সরকারের সামরিক বাহিনী। তবে ড্রোনগুলো ভূপাতিত করতে সক্ষম হয়েছে পাকিস্তান।

এর আগে কয়েক সপ্তাহ ধরে চলমান পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে উভয়পক্ষ হামলা চালিয়ে যাচ্ছিল।

ওই হামলায় ডজনেরও বেশি মানুষ নিহত হন বলে দাবি করে দুই দেশ, যা সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার অন্যতম কারণ।

যুদ্ধ শুরুর কারণ

বন্ধুপ্রতীম দেশ হিসেবে আফগানিস্তান ও পাকিস্তানের পরিচিতি খুব বেশিদিন আগের কথা নয়। ২০২১ সালে তালেবান সরকার দেশটির ক্ষমতা গ্রহণের পর তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাদের স্বাগত জানান।

ওই সময় ইমরান খান বলেন, আফগানরা ‘দাসত্বের শৃঙ্খল’ ভেঙেছে।

তবে পরবর্তিতে আফগান সরকারের ওপর ক্রমেই আশা হারাতে থাকে পাকিস্তান সরকার।

পাকিস্তানের অভিযোগ, উগ্রপন্থী গোষ্ঠী তেহরিক-ই-তালেবানের পাকিস্তানি শীর্ষ নেতা, সদস্যরা আফগানিস্তানে অবস্থান করছে। আফগান সরকার কর্তৃক নিরাপদ আশ্রয়ে থেকে পাকিস্তান সীমান্তে হামলা করে যাচ্ছে।

পাকিস্তানের প্রদেশ বেলুচিস্তানের স্বাধীনতাকামী বিদ্রোহীরাও আফগানিস্তানকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে।

যদিও এসব দাবি বারবার অস্বীকার করে এসেছে আফগান সরকার।

অন্যদিকে তালেবান কর্তৃপক্ষের দাবি, ইসলামাবাদ তাদের শত্রু ইসলামিক স্টেটকে আশ্রয় দিচ্ছে।

পাল্টাপাল্টি এসব অভিযোগ ফলে বিভিন্ন সময় চলমান সীমান্তে হামলা এখন বড় যুদ্ধে রূপ নিয়েছে।