Skip to main content

সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাস

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫ ২০২৬, ১৫:২৫

রোববার বিকেলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। কোলাজ: টিবিএন

রোববার বিকেলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। কোলাজ: টিবিএন

  • 0

গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরো বিভাগে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

রোববার বিকেলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্সে প্রায় সাড়ে তিন ঘণ্টা ভ্রমণ শেষে তিনি নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছান। বিমানবন্দর থেকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে নিউরো আইসিইউতে ভর্তি করেছেন।

এর আগে রোববার সকাল সাড়ে ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করে।

গত শুক্রবার তার মস্তিষ্কে প্রায় পৌনে চার ঘণ্টার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।